মোঃ বিল্লাল হোসেন, শেরপুর থেকেঃ
শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি শ্যালোমেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের মহারশি নদীর ফাঁকরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দা রানী ভৌমিক।
অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভাঙচুর করা হয়। এ সময় ১ টি শ্যালোমেশিন জব্দ করার পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত একটি মাচা ও পাইপ গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে থানা-পুলিশ ও উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও লুটপাট প্রতিরোধে বালু মহালটি ইজারা প্রদান বন্ধ রাখে সরকার। কিন্তু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি। মহারশি নদীর শালচুড়া, ফাঁকরাবাদ এলাকা থেকে বালু লুটপাট বন্ধ হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশন (ভুমি) অনিন্দা রানী ভৌমিক বলেন অবৈধভাবে বালু লুটপাট বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন