দিরাইয়ে শিশুর সঙ্গে খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধ, ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩০ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিরাইয়ে শিশুর সঙ্গে খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধ, ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: হুমায়ুন কবির। 

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দোওজ গ্রামে ১২ বছর বয়সী এক শিশুর সঙ্গে খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ওয়াহিদ আহমদ (১৮) নামে এক যুবক ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে ওয়াহিদ আহমদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়া হলে তাঁর মাথায় দুটি সেলাই দিতে হয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।

এ ঘটনায় জসীম উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে হামলা ও হত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগও উত্থাপন করা হয়েছে।

তবে অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আনা এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামান্য খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধের জেরে একজন যুবকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, দিরাই থানা পুলিশ দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করবে। অভিযোগে যাঁদের নাম এসেছে, তাঁদের প্রত্যেকের ভূমিকা যাচাই করে অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।

সূত্র: হুমায়ূন কবির 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন-বাথরুম নিলামে বিক্রি

১

দিরাইয়ে শিশুর সঙ্গে খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধ, ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

২

মধ্যনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত, ঢাকায় রেফার করার পর রোগীকে হাসপাতালে রেখে চলে যাওয়ার অভিযোগ

৩

ছাতক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৪

শেরপুর সদর উপজেলা নার্সারি মালিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সিরাজুল ও সম্পাদক রাসেল

৫

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন যন্ত্র জব্দ

৬

মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৭

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু!!

৮

আমতলীর আলোচিত মাদক সম্রাজ্ঞী চম্পা গ্রেফতার।।

৯

তাহিরপুরে শুষ্ক মৌসুমে ইজারার নামে অর্থ আদায় বন্ধের দাবি: এলাকাবাসী

১০

তাহিরপুরে জনবান্ধব প্রশাসনের দৃষ্টান্ত গড়ছেন ইউএনও রিপামনি দেবী

১১

ধর্মপাশা উপজেলাকে গ্রাম আদালতের সর্বোচ্চ মামলা গ্রহনের স্বকৃীত স্বরুপ বিশেষ সম্মাননা 

১২

তাহিরপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

করিমগঞ্জ উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৪

কালিগঞ্জে এক সপ্তাহ ধরে অবরুদ্ধ অসহায় পরিবার, ‘কোথায় আজ মানবতা?’

১৫

চাঁদপুরে বিএনপির সিদ্ধান্ত: ৩০ অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে হবে সভাপতি-সম্পাদকদের

১৬

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

১৭

সুন্দরবনে শ্রমজীবীদের নির্ভয়ে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিতের দাবিতে গাবুরায় ব্যতিক্রমী মানববন্ধন।

১৮

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুর উপজেলা যুবদলের আনন্দ র‍্যালী ও স্বেচ্ছায় রক্তদান

১৯

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০