জামালগঞ্জে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন-বাথরুম নিলামে বিক্রি - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালগঞ্জে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন-বাথরুম নিলামে বিক্রি

‎মোঃ. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টিনশেড ভবন ও বাথরুম নিলাম করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিদ্যালয় মাঠে এ নিলাম অনুষ্ঠিত হয়।

‎নিলামে পাঁচজন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ দরদাতা বসির উদ্দিন ২ লাখ ৩৭ হাজার টাকা দর প্রস্তাব করেন। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা লিটন মিয়া ২ লাখ ৩৫ হাজার টাকা দর দেন। এ ছাড়া জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম ১ লাখ ৯০ হাজার টাকা দর প্রস্তাব করেন। নিলামে মহরম আলী ও রাসেল আহম্মদও অংশ নেন।

‎নিলাম কার্যক্রমে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাজিম উদ্দিন, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. তাছমিন নাহার, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশরাফ হোসেন সিদ্দিকী রুপন, উপজেলা উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) মাহামুদুল হাসান, সদর ইউপি সচিব অজিত কুমার রায়, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎নিলাম শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ইউএনও শিল্পী রাণী মোদক।

‎পরে জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এ ছাড়া চানপুর বাজারে নতুন সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি পরিদর্শন করেন ইউএনও শিল্পী রাণী মোদক।

সূত্র: শাহীন আলম 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন-বাথরুম নিলামে বিক্রি

১

দিরাইয়ে শিশুর সঙ্গে খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধ, ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

২

মধ্যনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত, ঢাকায় রেফার করার পর রোগীকে হাসপাতালে রেখে চলে যাওয়ার অভিযোগ

৩

ছাতক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৪

শেরপুর সদর উপজেলা নার্সারি মালিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সিরাজুল ও সম্পাদক রাসেল

৫

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন যন্ত্র জব্দ

৬

মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৭

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু!!

৮

আমতলীর আলোচিত মাদক সম্রাজ্ঞী চম্পা গ্রেফতার।।

৯

তাহিরপুরে শুষ্ক মৌসুমে ইজারার নামে অর্থ আদায় বন্ধের দাবি: এলাকাবাসী

১০

তাহিরপুরে জনবান্ধব প্রশাসনের দৃষ্টান্ত গড়ছেন ইউএনও রিপামনি দেবী

১১

ধর্মপাশা উপজেলাকে গ্রাম আদালতের সর্বোচ্চ মামলা গ্রহনের স্বকৃীত স্বরুপ বিশেষ সম্মাননা 

১২

তাহিরপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

করিমগঞ্জ উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৪

কালিগঞ্জে এক সপ্তাহ ধরে অবরুদ্ধ অসহায় পরিবার, ‘কোথায় আজ মানবতা?’

১৫

চাঁদপুরে বিএনপির সিদ্ধান্ত: ৩০ অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে হবে সভাপতি-সম্পাদকদের

১৬

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

১৭

সুন্দরবনে শ্রমজীবীদের নির্ভয়ে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিতের দাবিতে গাবুরায় ব্যতিক্রমী মানববন্ধন।

১৮

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুর উপজেলা যুবদলের আনন্দ র‍্যালী ও স্বেচ্ছায় রক্তদান

১৯

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০