শেরপুরে আইবিডব্লিউ এফের ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত, অংশ নিলেন পাঁচ উপজেলার তিন শতাধিক ব্যবসায়ী, - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৭ নভেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে আইবিডব্লিউ এফের ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত, অংশ নিলেন পাঁচ উপজেলার তিন শতাধিক ব্যবসায়ী,

মোঃ ওসমান গনি, শেরপুর জেলা প্রতিনিধি,

‎শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) শেরপুর জেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলার পাঁচ উপজেলার প্রায় তিন শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এতে ব্যবসার অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক সমস্যা ও সম্ভাবনা এবং ভবিষ্যতে ব্যবসার প্রসার ঘটানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

‎শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় শেরপুর শহরের মাধবপুর এলাকায় অবস্থিত শেরপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ সমাবেশ শুরু হয়। বেলা সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানটি শেষ হয়।

‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ট্রেজারার মো. হুমায়ুন কবীর পাটোয়ারী, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামসুদ্দোহা মাসুম এবং মো. ফজলে আজীম পারভেজ।

‎এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। বক্তব্য দেন মো. গোলাম কিবরিয়া ডিপি।

‎সমাবেশে শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় তাঁরা নিজ নিজ ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরেন এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও নতুন উদ্যোগের বিষয়ে মতামত বিনিময় করেন।

‎বক্তারা ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং পরিকল্পিতভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

‎সমাবেশে অংশ নেওয়া ব্যবসায়ীরা এ আয়োজনকে নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং ভবিষ্যতে ব্যবসার পরিধি বাড়ানোর বিষয়ে নতুন ধারণা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

১

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ঐক্য ও দেশপ্রেমের আহ্বান

২

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

৩

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

৪

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। 

৫

সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

৬

ধর্মপাশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

৭

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ভূল্লীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।।

৮

ছাতকে বাছির আহমদের সমর্থনে কালারুকায় নির্বাচনী মতবিনিময় সভা

৯

জামালগঞ্জের বেহেলী ইউপিতে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করলেন ইউএনও শিল্পী রাণী মোদক

১০

শেরপুরে আইবিডব্লিউ এফের ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত, অংশ নিলেন পাঁচ উপজেলার তিন শতাধিক ব্যবসায়ী,

১১

মৌলভীবাজারে মোহনস এডুকেশনের মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত

১২

জামালপুরে ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী ও ৮ মাসের শিশুসহ নিহত ৩, আহত আরও ৩

১৩

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন 

১৪

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

১৫

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৬

মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন

১৭

গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

১৮

জামালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন অনুষ্ঠিত

১৯

সুনামগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযান: ১৪৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২০