মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৫ নভেম্বর ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-

কুমিল্লার মেঘনা উপজেলায় ‘নতুন কুড়ি স্পোর্টস’ ২০২৬-২০২৭ (সিজন-২)-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩.টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারা বাংলাদেশে একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি কানেক্টেড হয়ে সরাসরি সম্প্রচার করা হয়। মেঘনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আক্তার মেঘনা উপজেলার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলিন রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলম, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সী, সদস্য সচিব এস এম. সালাউদ্দিন সরকার ও যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন। এ ছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং এর মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১

মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন

২

গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

৩

জামালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন অনুষ্ঠিত

৪

সুনামগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযান: ১৪৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রার্থী বদরুল শাহ

৬

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী জালাল উদ্দিন

৭

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: দপ্তর সম্পাদক পদে প্রার্থী মোঃ শফিকুল ইসলাম, দপ্তর আধুনিকায়নের অঙ্গীকার

৮

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদ, যোগ্য নেতৃত্বের প্রত্যাশায় সমর্থকরা

৯

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১০

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী আলহাজ্ব আব্দুস সামাদ, চাইছেন ব্যবসায়ীদের সমর্থন

১১

বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ সবুজ আলমকে আবারও দেখতে চান সমর্থকরা

১২

বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী এনামুল হক এনাম, চাইছেন ব্যবসায়ীদের সমর্থন

১৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা

১৪

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী বোরহান উদ্দীন, চাইছেন ব্যবসায়ীদের সমর্থন

১৫

ফুলবাড়িয়ায় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও মেলেনি সহায়তা, সন্ধ্যার পর অজানার উদ্দেশ্যে অন্তঃসত্ত্বা তরুণী

১৬

ময়মনসিংহে সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে প্রজন্ম দলের দোয়া ও খাবার বিতরণ

১৭

তাহিরপুরে অপুষ্টিমুক্ত ইউনিয়ন ঘোষণার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি মোবিলাইজেশন সভা

১৮

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত, সজিবুল হাসানকে সংবর্ধনা

১৯

ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান আলী আহমদ

২০