তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদ, যোগ্য নেতৃত্বের প্রত্যাশায় সমর্থকরা - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৫ নভেম্বর ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদ, যোগ্য নেতৃত্বের প্রত্যাশায় সমর্থকরা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন নির্বাচন–২০২৬ ঘিরে ব্যবসায়ী ও আমদানিকারকদের মধ্যে নির্বাচনী আলোচনা জমে উঠেছে। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জনাব মোস্তাক আহমেদ। তাঁকে ঘিরে আশাবাদ ব্যক্ত করছেন তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

সমর্থকদের মতে, মোস্তাক আহমেদ একজন সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত, আদর্শবান ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তি। প্রচারবিমুখ ও নিভৃতচারী স্বভাবের এই ব্যক্তি ব্যক্তিগত প্রচারের চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেন বলে তাঁরা মনে করেন।

তাঁদের প্রত্যাশা, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে তিনি তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন। একই সঙ্গে ব্যবসায়ী ও আমদানিকারকদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ, সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধান এবং পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বৃদ্ধিতে কাজ করবেন।

নির্বাচনকে সামনে রেখে তাঁর সমর্থকরা বলেন, একটি শক্তিশালী, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব সংগঠন গড়ে তুলতে সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতৃত্বের বিকল্প নেই। সংগঠনের প্রতিটি সদস্যের মতামতকে গুরুত্ব দেওয়া এবং ব্যবসায়ীদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়াই হওয়া উচিত আগামী নেতৃত্বের অন্যতম লক্ষ্য।

তাঁরা আরও আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে সম্মানিত কয়লা আমদানিকারক ও ব্যবসায়ী ভোটাররা প্রার্থীদের যোগ্যতা, সততা, অভিজ্ঞতা ও সংগঠনের প্রতি দায়িত্বশীলতা বিবেচনা করে তাঁদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন।

সমর্থকদের প্রত্যাশা—জনাব মোস্তাক আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার মধ্য দিয়ে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযান: ১৪৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

১

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রার্থী বদরুল শাহ

২

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী জালাল উদ্দিন

৩

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: দপ্তর সম্পাদক পদে প্রার্থী মোঃ শফিকুল ইসলাম, দপ্তর আধুনিকায়নের অঙ্গীকার

৪

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদ, যোগ্য নেতৃত্বের প্রত্যাশায় সমর্থকরা

৫

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৬

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী আলহাজ্ব আব্দুস সামাদ, চাইছেন ব্যবসায়ীদের সমর্থন

৭

বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ সবুজ আলমকে আবারও দেখতে চান সমর্থকরা

৮

বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী এনামুল হক এনাম, চাইছেন ব্যবসায়ীদের সমর্থন

৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা

১০

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী বোরহান উদ্দীন, চাইছেন ব্যবসায়ীদের সমর্থন

১১

ফুলবাড়িয়ায় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও মেলেনি সহায়তা, সন্ধ্যার পর অজানার উদ্দেশ্যে অন্তঃসত্ত্বা তরুণী

১২

ময়মনসিংহে সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে প্রজন্ম দলের দোয়া ও খাবার বিতরণ

১৩

তাহিরপুরে অপুষ্টিমুক্ত ইউনিয়ন ঘোষণার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি মোবিলাইজেশন সভা

১৪

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত, সজিবুল হাসানকে সংবর্ধনা

১৫

ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান আলী আহমদ

১৬

৯নং ঘোষনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: চন্ডিপুরে রফিকুল আল আমিনের গণসংযোগ ও মতবিনিময় সভা

১৭

শেরপুরে তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেন,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,

১৮

কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায়!

১৯

পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার 

২০