ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার সম্মেলন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১৩ নভেম্বর ২০২৬, ১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার সম্মেলন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ফজল উদ্দিন 

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উপজেলার সম্মেলন ২০২৬ সফল করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টস্থ কাজী অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উপজেলা উত্তর শাখার সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আব্দুস সামাদ-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল গফফার আল হাসান, ছাতক উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন, লতিফিয়া ক্বারী সোসাইটি ছাতক দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা রমদানুল হক এবং আনজুমানে আল ইসলাহ ছাতক উত্তর শাখার সহ-সভাপতি মাওলানা রেজাউল ইসলাম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, সহ-সভাপতি মুহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও অর্থ সম্পাদক হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, সহ-অফিস সম্পাদক মাওলানা মখতার আহমদ এবং আনজুমানে আল ইসলাহ ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা বেলাল আহমদসহ ছাতক উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল।

সভায় জানানো হয়, আগামী ১৪ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন মাঠে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উপজেলা উত্তর ও দক্ষিণ শাখার যৌথ সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। সম্মেলনটি সফল ও সার্থক করে তুলতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহাগদল ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে সিভি জমা দিলেন সোহেল মৃধা

১

দৈহারী ইউপি নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন পেতে পলাশ মন্ডলের জীবনবৃত্তান্ত (সিভি) জমা

২

ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার সম্মেলন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

৩

শেরপুরে জাসাস সদর উপজেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ নাটক গরিবের মেয়ে,

৪

শেরপুরে ব্যাংক চেক নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে,

৫

নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন 

৬

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।।

৭

গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু

৮

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

৯

বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন-

১০

সাতক্ষীরার কালিগঞ্জে মেম্বারের গুদামে ৮০৩ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

১১

চেয়ারম্যানের চেয়ার নয়, সেবক হতে চাই- চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া

১২

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে!

১৩

ছাতকে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা,তদন্তে সিআইডি

১৪

দুমকির তিন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

১৫

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

১৬

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ, আহত পথচারী; আতঙ্কের মধ্যে পাল্টা ছাত্রদলের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ২৫ গ্রাম হেরোইনসহ আটক ৩, জব্দ ২ ইজিবাইক

১৮

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার ২২ মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

১৯

ম্যাক্স হাসপাতালের মালিকানা নিয়ে উত্তেজনা, ডা. ইসমাইলের চেম্বার বন্ধ; এনডিএফ থেকেও বহিষ্কার

২০