চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ ও শিক্ষিকা হত্যা প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত - আলোর সকাল
ফয়সাল আজম অপু
২২ মে ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ ও শিক্ষিকা হত্যা প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত

দেশে ধারাবাহিকভাবে ঘটে চলা শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড এবং সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে শিক্ষিকা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে জেলার সাধারণ ছাত্র-জনতা একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে।

আয়োজকরা বলেন, সাম্প্রতিক এসব নৃশংস ঘটনার প্রতিবাদ এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলার সচেতন নাগরিক, শিক্ষার্থী, সামাজিক ও মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন এবং তাদের বক্তব্যের মাধ্যমে গণমানুষের দাবি তুলে ধরেন।

তারা আরও বলেন, এ ধরনের জঘন্য অপরাধ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি। অন্যথায় সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ব্যাহত হবে।

কর্মসূচিটি শুক্রবার (২২ মে ২০২৫) জুমার নামাজের পর (বাদ জুমা) চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় এলাকায় অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উক্ত কর্মসূচির সংবাদ সংগ্রহ ও জনগণের দাবি দেশবাসীর সামনে তুলে ধরার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০