জগন্নাথপুরের ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, ব্যাংকার মোঃ তালিমুল ইসলাম।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন এর লক্ষে ৬ আগষ্ট রোজ বৃহস্পতিবার বেলা দুই ঘটিকার সময় বিদ্যালয়ের ক্লাসরুমে ব্যাংকার মোঃ তালিমুল ইসলাম এর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আহমেদ এর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বৃহত্তর বালিকান্দী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও জগন্নাথপুর শাখা এক্সিম ব্যাংক এর অপারেশন ম্যানেজার মোঃ তালিমুল ইসলামকে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জোছনা বেগম, শিক্ষিকা রাবেয়া বেগম, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, ইকবাল হোসেন, সিদ্দিকা বেগম, আফিয়া বেগম ও রিপন প্রমূখ।
মন্তব্য করুন