আশুগঞ্জে হাত-পা বেঁধে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ - আলোর সকাল
নিজস্ব প্রতিনিধি:
১৩ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুগঞ্জে হাত-পা বেঁধে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ১০ জুন (বুধবার) রাতে আশুগঞ্জ উপজেলা শহরের কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খাউজি গ্রামের বাসিন্দা। পেশাগত কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে আশুগঞ্জের কলাবাগান এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

কিশোরীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ জুন রাত ৮টার দিকে ওই কিশোরীকে তার মা পাশের একটি দোকানে রুটি কিনতে পাঠান। দোকানে যাওয়ার পথে স্থানীয় বখাটে যুবক জাকারিয়া, অনিকসহ তিনজন তার পথরোধ করে। পরে তাকে পাশের একটি ভবনের পাঁচতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিশোরীর হাত-পা বেঁধে যুবকেরা তাকে পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষণ শেষে ঘটনাটি কাউকে জানালে কিশোরীর বাবা ও পরিবারের অন্য সদস্যদের সপরিবারে হত্যা করা হবে বলে হুমকি দেয় অভিযুক্তরা। ভীতি ও লোকলজ্জার কারণে প্রথম দুইদিন কিশোরী বিষয়টি গোপন রাখে। তবে পরবর্তীতে সে গুরুতর শারীরিক অসুস্থতা বোধ করলে তার মাকে পুরো ঘটনা খুলে বলে।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালি জানান, ‘ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা (মেডিকেল টেস্ট) চলছে। চূড়ান্ত রিপোর্ট পাওয়া গেলে ধর্ষণের বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়া যাবে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইগত ব্যবস্থা নেয়া হবে।

সুত্র: নিউজ ২৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুগঞ্জে হাত-পা বেঁধে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

লবণচরা থানা পুলিশের অভিযানে ১কেজি গাঁজাসহ ১মাদক কারবারি গ্রেফতার।

বাগমারা’য় মাদকের ভয়াবহ বিস্তার, ধ্বংসের মুখে যুবসমাজ: কঠোর পদক্ষেপের দাবি-জনতার

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ১০ নৌ ডাকাত গ্রেপ্তার

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর

ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই —- কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

টেকনাফে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ প্রভাবশালী নেতা ফরিদ আটক

ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১জন আসামীসহ ৯টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল আটক

১০

চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

ভেড়ামারায় দখলে জর্জরিত হিসনা নদী খনন শুরু! পাউবো’র ভূমিকায় চরম সংশয় আর আস্থাহীনতায় স্থানীয়রা,নদীরপাড় দখলমুক্ত করে খননের রোডম্যাপ প্রকাশের জোর দাবি 

১২

জনগণের শাসক নয়, সেবক হতে চাই-চেয়ারম্যান প্রার্থিতার ঘোষণা নাসির মিয়ার।

১৩

তাহিরপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একাধিক আটক, মোবাইল কোর্টে সাজা

১৪

বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় ব্রাজিল বনাম মরক্কো ম্যাচকে কেন্দ্র করে ৫০ টাকা মোবাইল রিচার্জ পুরস্কার ঘোষণা

১৫

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বসুরহাটে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৬

৪ নং বড়দল উত্তর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক পদ নিয়ে বিতর্ক তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি

১৭

কুমিল্লায় বদলি এড়াতে নারী কর্মীর ‘মিথ্যা শ্লীলতাহানি’র ফাঁদ: নেপথ্যে দীর্ঘদিনের শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক প্রভাব

১৮

সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১

১৯

সুনামগঞ্জ প্রতিনিধি কেএম শহীদুলকে দেখতে সদর হাসপাতালে চেয়ারম্যান আব্দুল মান্নান

২০