কলমাকান্দায় ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক - আলোর সকাল
নিজস্ব প্রতিনিধি:
১৮ মে ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোনার কলমাকান্দায় ৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ নাসির উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মে) ভোরে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গৌরীপুর জোড়া ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নাসির উদ্দিন উপজেলার গৌরীপুর গ্রামের শাহজাহানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানা পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিশেষ কায়দায় সিলিন্ডারের ভেতর ও চালের বস্তার মধ্যে লুকিয়ে ভারতীয় মদ পাচারের চেষ্টা করা হচ্ছিল। এসময় নাসির উদ্দিনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করা হয়।

অভিযানে অংশ নেন এসআই ফেরদৌস আলম, এএসআই আল মামুন, এএসআই নজরুল ইসলাম, এএসআই মাজহারুলসহ সঙ্গীয় ফোর্স।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে কলমাকান্দা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় মদ ও অন্যান্য অবৈধ পণ্য পাচারের চেষ্টা চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে চোরাচালান অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বড়দল উত্তর ইউপির চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেনের উঠান বৈঠক

১

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০২ জন পলাতক আসামি গ্রেপ্তার

২

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

৩

ভেড়ামারায় দুর্গাপূজার আগেই দাস সম্প্রদায়ের শ্মশান ঘাটের ব্যবস্থা করলেন ইউএনও আমিরুল আরাফাত

৪

বেলকুচিতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত –

৫

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম নিয়ে কটুক্তির মবে শামীম হত্যা মামলায় আটক-২

৬

ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের কারাদণ্ড

৭

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও ১১.৮ কেজি গানপাউডার সদৃশ পাউডার উদ্ধার

৮

দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

৯

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় সাংবাদিক কল্যাণ পরিষদ এসকেপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১০

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

১১

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

১২

জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত

১৩

নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ

১৪

কুষ্টিয়ায় রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৬

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ৩৪ বছরের স্মৃতি নিয়ে ফিরলেন শিক্ষক অলক চক্রবর্তী

১৭

যাদুকাটা-১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

১৮

মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারে উদ্যোগ ইউএনও রিপামনি দেবীর

১৯

তাহিরপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে 

২০