ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৮ নভেম্বর ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ফজল উদ্দিন 

সুনামগঞ্জের ছাতক উপজেলার ১ নম্বর ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী–ইছামতি সড়কে নতুন করে চুনাপাথরবাহী ভারী ট্রাক চলাচলের আশঙ্কায় প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। অতীতের দুর্ভোগের পুনরাবৃত্তি ঠেকাতে আগেভাগেই প্রতিবাদে নেমেছেন তাঁরা। সড়কটি দিয়ে কোনোভাবেই ভারী ট্রাক চলাচল করতে দেওয়া হবে না—এমন দাবি জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় ছনবাড়ী বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুরান নোয়াকুটের বিশিষ্ট মুরব্বি কাচা মিয়া। সভা পরিচালনা করেন নিজগাঁওয়ের জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য দেন গাংপাড় নোয়াকুটের ইয়াছিন মিয়া, নিজগাঁওয়ের ডা. হান্নান, মদরিছ আলী, আলী হোসেন, আব্দুল কাদির, শাহিদ আলম, অ্যাডভোকেট সাইফুল আলম, নূর আহমদ ও মাহমুদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ছনবাড়ী–ইছামতি সড়কটি কয়েকটি গ্রামের মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। অতীতে এ সড়ক দিয়ে চুনাপাথরবাহী ভারী ট্রাক চলাচলের কারণে বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা এবং বর্ষাকালে কাদাপানির কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সেই দুর্ভোগের স্মৃতি এখনো এলাকাবাসীর মনে রয়েছে।

তাঁরা আরও বলেন, গত বছরও সড়কটির বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত আবেদনও করা হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে তাঁরা আশঙ্কা করছেন, আবারও ভারী যানবাহন চলাচল শুরু হলে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হবে। তাই ক্ষতি হওয়ার পর নয়, আগেভাগেই প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।

বক্তাদের অভিযোগ, জনসাধারণের চলাচলের জন্য নির্মিত গ্রামীণ সড়ককে কোনো ব্যক্তি বা ব্যবসায়িক স্বার্থে ভারী পণ্যবাহী ট্রাক চলাচলের বিকল্প পথে পরিণত করা উচিত নয়। এতে কয়েকটি গ্রামের হাজারো মানুষ দুর্ভোগের শিকার হবেন।

প্রতিবাদ সভা থেকে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়, ছনবাড়ী–ইছামতি সড়ক দিয়ে চুনাপাথরবাহী ভারী ট্রাক চলাচলের সুযোগ দেওয়া যাবে না। সম্ভাব্য ভারী যান চলাচল শুরুর আগেই প্রয়োজনীয় নিষেধাজ্ঞা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সড়কটির নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এলাকাবাসী জানান, তাঁরা উন্নয়ন কিংবা ব্যবসার বিরোধী নন। তবে উন্নয়নের নামে সাধারণ মানুষের চলাচলের পথ ধ্বংস হতে দিতে পারেন না। প্রশাসন সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের জনদুর্ভোগ ও স্থানীয় অসন্তোষ সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।

এখনই ব্যবস্থা নিন, সড়ক ধ্বংস হওয়ার পর নয়—ছনবাড়ী–ইছামতি সড়ক রক্ষায় এটাই এলাকাবাসীর সম্মিলিত দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

২

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

৩

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

৪

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

৫

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

৬

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

৭

আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন

৮

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

৯

জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১১

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

১২

ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা

১৩

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

১৪

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন।

১৫

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ঐক্য ও দেশপ্রেমের আহ্বান

১৭

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

১৮

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

১৯

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। 

২০