মেধাবৃত্তি পরিক্ষায় অংশ নেয় উপজেলার ১৮৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩শ’ ৪৩জন পঞ্চম শ্রেনির শিক্ষার্থী
ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা। গত ৮ নভেম্বর রোববার বেলা ২টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরিক্ষায় অংশ নেয় উপজেলার ১৮৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩শ’ ৪৩জন পঞ্চম শ্রেনির শিক্ষার্থী।
পরিক্ষায় প্রধান সমন্বয়ক এর দায়িত্বে ছিলেন, গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ ও সহযোগি সমন্বয়ক ছিলেন নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ। এছাড়া পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন, কৃঞ্চনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন।
উপস্থিত ছিলেন, রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুর রহমান, চেচান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চন্দ্র পাল, আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামছুল ইসলাম, দশঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দিন, গোলাম মোস্তফা ট্রাস্টের সমন্বয়ক রুহুল আমীন সুমন, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক কাজি রেজাউল করিম রেজা, কৈতক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, মর্যাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমির হোসেন, লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, লক্ষণসোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজিত দাশ, আগিজাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রত্যয় পুরকায়স্থ, বিশ্বম্ভরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রায়, নানশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসমত আলী, পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানিক মিয়া, জাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, কাইতকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী, ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ চন্দ, বাউভোগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু চন্দ, জলালীচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফেরাজুন নেছা, বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার, বাগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভাপ্রা) মো. জাকারিয়া, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভাপ্রা) মোজাম্মেল আলী, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রূপালী ভৌমিক, অঞ্জনা বেগম, পান্না রাণী শর্মা, আনন্দনগর গোপাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল বাছিত, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান, বাগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান, ছৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, কপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, কাইতকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমর উদ্দীন, শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমদ, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকেয়া বেগম, বিশ্বম্ভরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আছমা বেগম, পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চায়না রাণী তালুকদার, চেচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চন্দনা দাশ, দশঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আছমা বেগম, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লুবনা বেগম, আনন্দনগর গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সামসুন্নাহার সুইটি।
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষীপুর (দশঘর) গ্রামের বাসিন্দা মরহুম মাস্টার হাবিবুর রহমান ছিলেন একজন আলোকিত মানুষ। ১৯৭২ সাল থেকে বর্তমান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতার মহান পেশায় যোগদান করেন। এর পর তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। সর্ব শেষ ১৯৮৪ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এখানেই দায়িত্ব পালন থেকে ২০০৩ সালে অবসর গ্রহণ করেন। তিনি ছিলেন,
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও ছাতক উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। ২০১১ সালে তিনি মৃত্যুবরণ করলে পিতার অবধান স্মরণীয় করে রাখতে সম্প্রতি সন্তানরা তাঁর নামে গঠন করেন আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের মাধ্যমে মেধাবৃত্তি, শিক্ষা উপকরণ, বিভিন্ন দূর্যোগে ত্রাণ সামগ্রী বিতরণসহ সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
মন্তব্য করুন