মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবাসহ মো. সুজন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ভোর ৫টার দিকে জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বেহেলী ইউনিয়নের নতুন মশালঘাট এলাকা থেকে সুজন মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সুজন মিয়া নতুন মশালঘাট গ্রামের মৃত মো. সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি ৮ নভেম্বর ২০২৬ তারিখে ৫ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়। পরে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, জামালগঞ্জ উপজেলার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জামালগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন