মোঃ. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টিনশেড ভবন ও বাথরুম নিলাম করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিদ্যালয় মাঠে এ নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে পাঁচজন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ দরদাতা বসির উদ্দিন ২ লাখ ৩৭ হাজার টাকা দর প্রস্তাব করেন। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা লিটন মিয়া ২ লাখ ৩৫ হাজার টাকা দর দেন। এ ছাড়া জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম ১ লাখ ৯০ হাজার টাকা দর প্রস্তাব করেন। নিলামে মহরম আলী ও রাসেল আহম্মদও অংশ নেন।
নিলাম কার্যক্রমে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাজিম উদ্দিন, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. তাছমিন নাহার, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশরাফ হোসেন সিদ্দিকী রুপন, উপজেলা উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) মাহামুদুল হাসান, সদর ইউপি সচিব অজিত কুমার রায়, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নিলাম শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ইউএনও শিল্পী রাণী মোদক।
পরে জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া চানপুর বাজারে নতুন সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি পরিদর্শন করেন ইউএনও শিল্পী রাণী মোদক।
সূত্র: শাহীন আলম
মন্তব্য করুন