তাহিরপুর সীমান্তে বিজিবির সোর্স সন্দেহে হতদরিদ্র ব্যক্তিকে হত্যা। - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
১৭ মে ২০২৬, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুর সীমান্তে বিজিবির সোর্স সন্দেহে হতদরিদ্র ব্যক্তিকে হত্যা।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামে আঙ্গুর মিয়া (৪৫) নামের এক হতদরিদ্র ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে বিজিবির সোর্স সন্দেহে চোরাকারবারিরা হত্যা করেছে বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো সীমান্ত এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

নিহত আঙ্গুর মিয়া উপজেলার রাজাই গ্রামের মুনসুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাজাই মিশন স্কুল সংলগ্ন বারিক্কার টিলা থেকে বড়ছড়া সড়কের পাশে ফেলে রেখে যায়।

রবিবার (১৭ মে) সকালে স্থানীয় লোকজন রাস্তার নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়াসহ বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় সক্রিয় চোরাকারবারি চক্র আগুর মিয়াকে বিজিবির তথ্যদাতা বা সোর্স সন্দেহ করে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, আংকুর মিয়া অত্যন্ত দরিদ্র ও নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তার হত্যাকাণ্ডে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তজুড়ে চোরাচালান ও অপরাধচক্রের দৌরাত্ম্য দিন দিন বেড়ে যাচ্ছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

তাহিরপুর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাদাঘাট ফুটবল মাঠে গরুর হাট: খেলাধুলা বন্ধের শঙ্কা, ফেসবুকে সমালোচনার ঝড়

বেলকুচি উত্তর দেলুয়ায় অর্থ সংকটে জামে মসজিদের নির্মাণ কাজ স্থবির, মুসল্লিদের নামাজ আদায়ে কষ্ট সহায়তার আহ্বান

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীর কাটার প্রতিবাদে মানববন্ধন

শ্রীবরদীতে কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

তাহিরপুরে ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াতি সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় অভিমান করে ঘর ছাড়ার পর ৯ বছরের শিশু থানায়, স্বজনদের সন্ধানে পুলিশ

মুন্সিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৃণমূলে রাজনীতিবিদ নারী নেত্রীদের বার্তা।

পাওনা টাকার বিরোধে কলমাকান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

তাহিরপুর সীমান্তে বিজিবির সোর্স সন্দেহে হতদরিদ্র ব্যক্তিকে হত্যা।

সুনামগঞ্জে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

১০

সুনামগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি মনু মিয়াসহ আটক ২

১১

জৈন্তাপুরে ৪৬৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী 

১২

ময়মনসিংহে রাস্তা নির্মাণে জমি দখলের অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা  

১৩

মসজিদে তালা: ফরিদপুরের দিঘুলিয়ায় তীব্র ক্ষোভ, ধর্মীয় কার্যক্রম স্বাভাবিকের দাবি

১৪

ধর্মপাশায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ফার্মেসীর মালিককে জরিমানা করলেন ইউএনও – জনি রায় 

১৫

বাগমারা’য় ইয়াবা’সহ সাবেক ইউপি সদস্য আবেদ আলী ও তার স্ত্রী গ্রেপ্তার

১৬

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি অনিশ্চিত

১৭

অবৈধ সাদিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রমরমা বানিজ্য

১৮

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সুনামগঞ্জে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৯

জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জামায়াত জনগণের পক্ষে কথা বলে যাবে —সিলেটে -এ.টি.এম আজহার এমপি

২০