তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৩ - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১১ জুন ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৩

তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী এলাকায় ইজারাবিহীন অবস্থায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি কাঠের নৌকাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শান্তিপুর নদী এলাকায় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাটা গ্রামের ইউছুফ আলী (২২), তৈয়ব আলী (২০) ও মোকারম মিয়া (২০)। তারা সবাই অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই শান্তিপুর নদী এলাকায় কিছু অসাধু চক্র ইজারাবিহীনভাবে বালু উত্তোলন করে আসছিল, এতে নদীর ভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

পুলিশের এই অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০