তাহিরপুরে ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াতি সভা অনুষ্ঠিত - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১৭ মে ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াতি সভা অনুষ্ঠিত

কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে দাওয়াতি কার্যক্রম ও ছাত্র-যুবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৭ মে উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সাধেরখলা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ছাত্র-যুবকদের সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দ একান্ত সাক্ষাৎ করেন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন।

এ আয়োজনের মাধ্যমে ইসলামী আদর্শ, নৈতিকতা, সমাজ সংস্কার এবং যুবসমাজকে দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধে শিক্ষার্থী ও তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাজহারুল ইসলাম মাজহার, দক্ষিণ বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি আমানুল্লাহ আল-হানাফী, সাধারণ সম্পাদক আকরাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম।

নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, নৈতিক অবক্ষয় রোধ এবং যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্যে তাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সকল সহযোদ্ধার জন্য দোয়া কামনা করা হয়।

কর্মসূচিটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় পর্যায়ে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে আয়োজকরা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাদাঘাট ফুটবল মাঠে গরুর হাট: খেলাধুলা বন্ধের শঙ্কা, ফেসবুকে সমালোচনার ঝড়

বেলকুচি উত্তর দেলুয়ায় অর্থ সংকটে জামে মসজিদের নির্মাণ কাজ স্থবির, মুসল্লিদের নামাজ আদায়ে কষ্ট সহায়তার আহ্বান

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীর কাটার প্রতিবাদে মানববন্ধন

শ্রীবরদীতে কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

তাহিরপুরে ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াতি সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় অভিমান করে ঘর ছাড়ার পর ৯ বছরের শিশু থানায়, স্বজনদের সন্ধানে পুলিশ

মুন্সিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৃণমূলে রাজনীতিবিদ নারী নেত্রীদের বার্তা।

পাওনা টাকার বিরোধে কলমাকান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

তাহিরপুর সীমান্তে বিজিবির সোর্স সন্দেহে হতদরিদ্র ব্যক্তিকে হত্যা।

সুনামগঞ্জে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

১০

সুনামগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি মনু মিয়াসহ আটক ২

১১

জৈন্তাপুরে ৪৬৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী 

১২

ময়মনসিংহে রাস্তা নির্মাণে জমি দখলের অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা  

১৩

মসজিদে তালা: ফরিদপুরের দিঘুলিয়ায় তীব্র ক্ষোভ, ধর্মীয় কার্যক্রম স্বাভাবিকের দাবি

১৪

ধর্মপাশায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ফার্মেসীর মালিককে জরিমানা করলেন ইউএনও – জনি রায় 

১৫

বাগমারা’য় ইয়াবা’সহ সাবেক ইউপি সদস্য আবেদ আলী ও তার স্ত্রী গ্রেপ্তার

১৬

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি অনিশ্চিত

১৭

অবৈধ সাদিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রমরমা বানিজ্য

১৮

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সুনামগঞ্জে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৯

জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জামায়াত জনগণের পক্ষে কথা বলে যাবে —সিলেটে -এ.টি.এম আজহার এমপি

২০