দুপুর সাড়ে ১২টাতেও অফিসে অনুপস্থিত ধর্মপাশার পিআইও - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুপুর সাড়ে ১২টাতেও অফিসে অনুপস্থিত ধর্মপাশার পিআইও

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গিয়েও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দেখা মেলেনি। এ সময় বিভিন্ন কাজের জন্য আসা সেবাপ্রত্যাশীদের অপেক্ষা করতে দেখা যায়।

সরেজমিনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাকির হোসেন অফিসে উপস্থিত নেই।

এ বিষয়ে অফিসের কার্যসহকারী কিবরিয়া বলেন, “পিআইও স্যার এখনো অফিসে আসেননি। উনি কেন এখনো আসেননি, এ বিষয়ে আমার জানা নেই। এ বিষয় নিয়ে আমার সঙ্গে তার কোনো কথাও হয়নি। স্যার সাইট পরিদর্শনে গেলে সাধারণত আমাকে জানিয়ে যান। তাই আমার ধারণা, তিনি হয়তো ব্যক্তিগত কোনো কাজে বাইরে গেছেন।”

দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে মো. জাকির হোসেন বলেন, “আমি বাইরে আছি, পরে কথা বলব।” পরে তিনি জানান, “এমপি স্যারের কাছে রাস্তা ও ব্রিজের বিশেষ প্রকল্প পাঠাতে হবে। এ জন্য জরুরি সাইট পরিদর্শনে কান্দাপাড়া ও নোয়াগাঁও এলাকা থেকে আসতেছি।”

পিআইওর এ বক্তব্যের সত্যতা যাচাই করতে কান্দাপাড়া ও নোয়াগাঁও এলাকার স্থানীয় ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, যুবদল নেতা এবং কয়েকজন বাসিন্দার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কেউই নিশ্চিত করে বলতে পারেননি যে, ওই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে এলাকায় সাইট পরিদর্শন করতে দেখেছেন।

এরপর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মো. জাকির হোসেন কার্যালয়ে আসেন। এ সময় উপস্থিত প্রতিবেদকের কাছে দেওয়া ভিডিও বক্তব্যে তিনি বলেন, “আমি সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে সরাসরি অফিসে না এসে কান্দাপাড়া ও নোয়াগাঁও এলাকায় রাস্তা ও ব্রিজের বিশেষ প্রকল্পের সাইট পরিদর্শনে গিয়েছিলাম। এরপর অফিসে এসেছি।”

তবে সংশ্লিষ্ট এলাকায় যোগাযোগ করা স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের কেউই তার ওই সময়ের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

এদিকে অফিস চলাকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে সেবাপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ দেখা যায়। তাদের অভিযোগ, প্রয়োজনীয় কাজের জন্য অফিসে এসেও সংশ্লিষ্ট কর্মকর্তাকে না পাওয়ায় সময় নষ্ট হচ্ছে এবং সেবা গ্রহণে বিঘ্ন ঘটছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১০

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১১

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১২

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৩

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৪

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৫

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৬

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৮

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৯

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

২০