তাপস সম্রাট সৈয়দ মিরাণ শাহ তাতারী (রাঃ)এর ১০৫তম ওরছ মাহফিলের দান বাক্সে জমাকৃত অর্থ , আল্লামা সৈয়দ মুহাম্মদ আমান শাহ মিয়া ক্বাদেরী মা.জি.আ. এর নির্দেশে গরিব ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।
আজ শনিবার ১০ অক্টোবর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া মিরানীয়া দরবার শরীফের ১০৫ তম বার্ষিক ওরছের দান বাক্সের জমাকৃত অর্থ দরগাহে মিরানীয়া কচুয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, তাপস সম্রাট, গাউছে দাওরাঁ,কুতবে জামান, মুবাল্লিগে ইমান ওয়া ইসলাম, আওলাদে রাসুল সাঃ, মুহীউস সুন্নাহ হযরত সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর সুযোগ্য প্রপৌত্র আল্লামা সৈয়দ ইরফান শাহ রঃ এর সুযোগ্য সাহেবজাদা শিক্ষাবিদ আল্লামা সৈয়দ আমান শাহ মিয়া এর নির্দেশে ২০০ জন গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলার আহলে ওয়াল জামাতের সভাপতি হযরত মাওলানা মুফতি মুফতি রিয়াজুল করিম আল ক্বাদেরি, মাজহারুল করিম বাবু আল ক্বাদেরি, বাগদাদী কাফেলা বাংলাদেশ এর চেয়ারম্যান ও জামিয়া মতিনিয়া আলিয়া মাদ্রাসা পৃষ্ঠপোষক হযরত মাওলানা মুফতি মোস্তাক আহমেদ আল ক্বাদেরি, মোঃ বাশারুতুল্লাহ,ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল আহাদ,জিয়াউর করিম সোহেল প্রমুখ।
এ সময় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতির মঙ্গল ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন