পাওনা টাকার বিরোধে কলমাকান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা - আলোর সকাল
নিজস্ব প্রতিনিধি:
১৭ মে ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাওনা টাকার বিরোধে কলমাকান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল গ্রামে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে বাবুল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৭ মে) সকাল ৯টার দিকে বরদল গ্রামের একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল মিয়া মৃত সোনাহর মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। রোববার সকালে বাবুল মিয়া তার ছেলে ও স্বজনদের নিয়ে ধান কাটার কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কথা কাটাকাটির সূত্রপাত হয়।

নিহতের ছেলে মোঃ সিরাজুল ইসলাম জানান,“আজ সকালে আমরা চারজনে ধান কাটছিলাম। এ সময় প্রতিপক্ষের লোকজন এদিকে যাচ্ছিল। আমি আমার মামার কাছে টাকা চেয়েছিলাম। তখন আমার খালাতো ভাই আমাকে বলে, ‘তোর বাবার কাছ থেকে টাকা নে।’ সে আমার ভাই লাগে। এই কথা নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে আমার বাবা ঝগড়া থামাতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মারা যান।”

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থল ও কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে। বর্তমানে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চানপুর বাজারে চোর সন্দেহে দয়াল মিয়াকে আটকের সংবাদ বিভ্রান্তিকর, ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন: পরিবারের দাবি

অভয়নগরে সাংবাদিকের ওপর বোমা হামলার ঘটনায় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, বিএসকেপির তীব্র নিন্দা

ধর্মপাশার রাজনগরের কৃতী সন্তান ওসি ওমর ফারুক টানা তিনবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

মিঠামইনে সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যাচেষ্টার অভিযোগ, মাথায় গুরুতর আঘাত; বিভিন্ন সংগঠনের নিন্দা

ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরণ 

প্রযুক্তির নিখুঁত ব্যবহার: নেত্রকোনা পুলিশের সফল অভিযানে শেরপুর থেকে চোর গ্রেফতার, গরু উদ্ধার

ময়মনসিংহ বিআরটিএকে ঘিরে অপপ্রচার চলছে, সব অভিযোগ ভিত্তিহীন: মোটরযান পরিদর্শক বাবর

জগন্নাথপুরে এক আসামী গ্রেপ্তার 

বাগমারা’য় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে ইউএনও

১০

পাটলাই-মাহারাম নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

১১

ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে মোঃ জাহাঙ্গীঁর হোসাইন রানা

১২

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ 

১৩

গোদাগাড়ীতে এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব

১৪

মানবিকতা ও উন্নয়নের মেলবন্ধনে আলোচনায় বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

১৫

অভয়নগরে সাংবাদিকের ওপর বোমা হামলা, প্রশাসন কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

১৬

তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা।

১৭

ফারজানার ৯ বছরের অপেক্ষার অবসান, কন্যাসন্তানের জন্ম; আবেগঘন বার্তায় যা বললেন অধ্যাপক ডা. শিলা সেন

১৮

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন সাংবাদিক সুজন বেপারী

১৯

দৈনিক আলোর সকাল অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়ার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা

২০