পুরান লাউড়ে উপদেষ্টা পরিষদ গঠন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান: - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
১৪ জুন ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুরান লাউড়ে উপদেষ্টা পরিষদ গঠন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পুরান লাউড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকাল ১১টায় আস্ সুন্নাহ ইসলামী যুব সমাজকল্যাণ পরিষদ (বৃহত্তর পুরান লাউড়)-এর উদ্যোগে উপদেষ্টা পরিষদ গঠন এবং মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ সামাজিক প্রভাব তুলে ধরে এসবের বিরুদ্ধে সম্মিলিতভাবে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যরা সংগঠনের কল্যাণমূলক কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান, যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা এবং মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। এ ব্যাধি থেকে সমাজকে মুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিক, ধর্মীয় নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।

সভায় সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন এবং একটি সুস্থ, নিরাপদ ও নৈতিক সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ আটক হওয়ায় হোয়াইক্যংয়ের যুবদল নেতা ফরিদকে দল থেকে বহিষ্কার

বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস

দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ।

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

বাগমারা উপজেলা জুড়ে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার:ধ্বংসের মুখে তরুণ-সমাজ

ভেড়ামারায় দাফনের ৩ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন, এলাকায় চাঞ্চল্য

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা।

সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

১ কোটি ২৫ লাখ মানুষের প্রাণের দাবি: ঢাকা–ময়মনসিংহ ডাবল রেললাইন বাস্তবায়নের আহ্বান

১০

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার

১১

লোহাগাড়ায় খাটের নিচ থেকে ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার, যুবক গ্রেফতার

১২

পুরান লাউড়ে উপদেষ্টা পরিষদ গঠন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান:

১৩

আশুগঞ্জে হাত-পা বেঁধে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

লবণচরা থানা পুলিশের অভিযানে ১কেজি গাঁজাসহ ১মাদক কারবারি গ্রেফতার।

১৫

বাগমারা’য় মাদকের ভয়াবহ বিস্তার, ধ্বংসের মুখে যুবসমাজ: কঠোর পদক্ষেপের দাবি-জনতার

১৬

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ১০ নৌ ডাকাত গ্রেপ্তার

১৭

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর

১৮

ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

১৯

ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই —- কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি

২০