প্রযুক্তির নিখুঁত ব্যবহার: নেত্রকোনা পুলিশের সফল অভিযানে শেরপুর থেকে চোর গ্রেফতার, গরু উদ্ধার - আলোর সকাল
মহিউদ্দিন তালুকদার, নেত্রকোনা।
২ জুলাই ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রযুক্তির নিখুঁত ব্যবহার: নেত্রকোনা পুলিশের সফল অভিযানে শেরপুর থেকে চোর গ্রেফতার, গরু উদ্ধার

অপরাধীর অবস্থান শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ ঘটিয়ে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। আলোচিত একটি চুরির ঘটনার রহস্য উন্মোচন করে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে আড়াই লাখ টাকা মূল্যের চোরাই গরু।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে নেত্রকোনা মডেল থানায় একটি চুরির মামলা রুজু হয় (মামলা নং- ২৭, ধারা- ৩৮০/৪৫৭ দণ্ডবিধি)। ঘটনার পর থেকেই আসামিদের শনাক্ত করতে মাঠে নামে পুলিশের একটি চৌকস দল। তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত হওয়া যায় শেরপুর এলাকায়।

তৎক্ষণাৎ নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি বিশেষ দল শেরপুরে অভিযান পরিচালনা করে। অভিযানে চোর চক্রের তিন সদস্য— মো: শাহালম ওরফে আলম (৩৯), মো: সামিউল (৩৭) এবং আশরাফ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গরুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নেত্রকোনা মডেল থানার পুলিশ যেভাবে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এমন দ্রুত অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “তথ্যপ্রযুক্তির আধুনিক ব্যবহারের মাধ্যমে অপরাধী শনাক্ত করা এখন অনেক সহজ হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো চুরির ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।”

পুলিশের এই কার্যকর ও সাহসী পদক্ষেপ নেত্রকোনা মডেল এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চানপুর বাজারে চোর সন্দেহে দয়াল মিয়াকে আটকের সংবাদ বিভ্রান্তিকর, ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন: পরিবারের দাবি

অভয়নগরে সাংবাদিকের ওপর বোমা হামলার ঘটনায় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, বিএসকেপির তীব্র নিন্দা

ধর্মপাশার রাজনগরের কৃতী সন্তান ওসি ওমর ফারুক টানা তিনবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

মিঠামইনে সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যাচেষ্টার অভিযোগ, মাথায় গুরুতর আঘাত; বিভিন্ন সংগঠনের নিন্দা

ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরণ 

প্রযুক্তির নিখুঁত ব্যবহার: নেত্রকোনা পুলিশের সফল অভিযানে শেরপুর থেকে চোর গ্রেফতার, গরু উদ্ধার

ময়মনসিংহ বিআরটিএকে ঘিরে অপপ্রচার চলছে, সব অভিযোগ ভিত্তিহীন: মোটরযান পরিদর্শক বাবর

জগন্নাথপুরে এক আসামী গ্রেপ্তার 

বাগমারা’য় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে ইউএনও

১০

পাটলাই-মাহারাম নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

১১

ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে মোঃ জাহাঙ্গীঁর হোসাইন রানা

১২

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ 

১৩

গোদাগাড়ীতে এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব

১৪

মানবিকতা ও উন্নয়নের মেলবন্ধনে আলোচনায় বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

১৫

অভয়নগরে সাংবাদিকের ওপর বোমা হামলা, প্রশাসন কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

১৬

তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা।

১৭

ফারজানার ৯ বছরের অপেক্ষার অবসান, কন্যাসন্তানের জন্ম; আবেগঘন বার্তায় যা বললেন অধ্যাপক ডা. শিলা সেন

১৮

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন সাংবাদিক সুজন বেপারী

১৯

দৈনিক আলোর সকাল অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়ার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা

২০