বকশীগঞ্জে শূন্যরেখার বন্দিদশা শেষে থানায় বৃদ্ধ - আলোর সকাল
জামালপুর প্রতিনিধি 
১১ জুন ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে শূন্যরেখার বন্দিদশা শেষে থানায় বৃদ্ধ

বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) দীর্ঘসময় অবস্থানের পর অবশেষে ষষ্টি চন্দ্র বর্মন নামে এক বৃদ্ধকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো-ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মন (প্রায় ৬৫) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। তিনি প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে। এরপর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করলে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় এবং তাকে নিরাপদে উদ্ধার করা হয়।

এর আগে কামালপুর সীমান্ত এলাকায় তাকে বাংলাদেশে প্রবেশ করানো নিয়ে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ সময় শূন্যরেখায় আটকে থাকার পর শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, “বৃদ্ধকে থানায় আনা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় এ ধরনের মানবিক ঘটনার দ্রুত ও স্থায়ী সমাধান প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ শূন্যরেখায় আটকে মানবিক সংকটে না পড়ে।

#বকশীগঞ্জ #জামালপুর #সীমান্ত #বিজিবি #বিএসএফ #নো_ম্যান্স_ল্যান্ড #শূন্যরেখা #বাংলাদেশ #ব্রেকিংনিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১০

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১১

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১২

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৩

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৪

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৫

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৭

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

১৮

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

১৯

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

২০