বিসমিল্লাহই গলদ: আটগাঁও ইউপিতে এনজিও অনুদানে স্বজনপ্রীতির অভিযোগ! - আলোর সকাল
দিরাই শাল্লা প্রতিনিধি
১১ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসমিল্লাহই গলদ: আটগাঁও ইউপিতে এনজিও অনুদানে স্বজনপ্রীতির অভিযোগ!

 

‘বিসমিল্লাহই গলদ’— শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নে এনজিও সিএনএস (CNS) কর্তৃক বিতরিত অনুদান কার্যক্রমের চিত্রটি ঠিক এমনই। অসহায় মানুষের হক আদায়ের কথা থাকলেও অভিযোগ উঠেছে, এই তালিকার প্রায় ৯০ শতাংশই দখল করে নিয়েছে জন প্রতিনিধিদের আত্মীয়-স্বজনরা। বাকি তালিকার মধ্যেও ৫ শতাংশ ভুয়া এবং মাত্র ৫ শতাংশ সঠিক ব্যক্তি স্থান পেয়েছেন বলে দাবি স্থানীয়দের। এবিষয়ে আটগাঁও ইউপি’র চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমানকে মুঠো ফোনে যোগাযোগ করলে উনি ফোন রিসিভ করেননি।

অনিয়মের পাহাড় ও এনজিওর দায়সারা বক্তব্য

তৃণমূল পর্যায়ে এনজিওটির মাঠকর্মীরা যখন এই তালিকা নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন, তখন তাদের উত্তরে বেরিয়ে আসছে চরম দায়িত্বহীনতা। একজন এনজিও কর্মীকে এই ত্রুটিপূর্ণ তালিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি অসহায়ত্ব প্রকাশ করে বলেন, মেম্বার এবং চেয়ারম্যান যদি ভুল তালিকা জমা দেন, তবে আমাদের কিছু করার নেই। আমরা কেবল তালিকা অনুযায়ী কাজ করছি।

এই মন্তব্য থেকে স্পষ্ট যে, সঠিক যাচাই-বাছাই (Verification) ছাড়াই এনজিওটি প্রভাবশালীদের দেওয়া তালিকা চোখ বুজে গ্রহণ করেছে। প্রশাসনের কঠোর অবস্থান

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে মুখ খুলেছেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, কোনো অবস্থাতেই ভুল তথ্য দিয়ে তৈরি করা তালিকা মেনে নেওয়া হবে না। তিনি বলেন:

> “ভুল তথ্য দিয়ে তৈরি কোনো তালিকা সঠিক হতে পারে না। আমি পুরো বিষয়টি খতিয়ে দেখছি। চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হবে যাতে অনতিবিলম্বে প্রকৃত অভাবীদের নাম অন্তর্ভুক্ত করে তালিকাটি সংশোধন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম্বোডিয়ায় পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

কলকলিয়ায় ৯টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

ধর্মপাশায় এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ নাহিয়ান পাশা নিরব ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়—

১০

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা

১১

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

১২

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

১৩

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

১৪

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

১৫

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

১৬

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

১৭

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

১৮

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

২০