ভেড়ামারায় দুর্গাপূজার আগেই দাস সম্প্রদায়ের শ্মশান ঘাটের ব্যবস্থা করলেন ইউএনও আমিরুল আরাফাত - আলোর সকাল
মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা, কুষ্টিয়া।
১৬ অক্টোবর ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় দুর্গাপূজার আগেই দাস সম্প্রদায়ের শ্মশান ঘাটের ব্যবস্থা করলেন ইউএনও আমিরুল আরাফাত

কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই হিন্দু ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের শ্মশান ঘাটের ব্যবস্থা করলেন উপজেলা নির্বাহী অফিসার মো:  আমিরুল আরাফাত। বিগত এক বছর ধরে তাদের মরদেহ দাহ অথবা চাপা মাটি দেওয়ার কোন জায়গা ছিল না।

দীর্ঘ দুই মাসের প্রচেষ্টার পর বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) বিকেলে তাদের শ্মশানের নির্দিষ্ট জায়গাটি নিজে গিয়ে বুঝিয়ে দেন ইউএনও আমিরুল আরাফাত সঙ্গীয় উপজেলা প্রশাসনের প্রতিনিধি দল।

স্থানীয় হিন্দু সম্প্রদায় সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি মাধবপুরে অবস্থিত তাদের একমাত্র শ্মশান ঘাটটি গত বছরে পদ্মা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যায়।

এই ইউনিয়নের ঠাকুর দৌলতপুর এলাকার দাস সম্প্রদায়ের প্রায় ৩৫-৪০টি পরিবারের বসবাস। তারা পূর্বে বেশ কয়েকবার শ্মশান ঘাটের আবেদন করেও শেষ মুহূর্তে এসে বাধা সৃষ্টি হয়। শ্মশান ঘাট বিলীন হওয়া নিয়ে বিভিন্ন পত্রিকা সংবাদ পরিবেশন করেছিল। পরবর্তীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার আসার পর গত দুই মাস আগে তারা আবারও শ্মশান ঘাটের আবেদন করে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অবশেষে তাদের জমিনের গতি হল। প্রায় ২ মাসের নিরবচ্ছিন্ন খোঁজ-খবরের পরে বাহাদুরপুর ইউনিয়নের বাসুদেবপুর মৌজায় প্রায় ১বিঘা খাস জমি স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে দাস সম্প্রদায়ের লোকেদেরকে বুঝিয়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা সুধীর দাস বলেন,

গত ১ বছরে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় ছিল শ্মশান ঘাট নিয়ে।”আমাদের কেউ মারা গেলে এই মুহূর্তে তাকে মাটি চাপা দেওয়ার মত এক ছটাক জমিনও এই পৃথিবীতে নেই। যাবো কোথায়?” পূজার আগে উপজেলা প্রশাসন শ্মশানের ব্যবস্থা করায়, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। ভাগ্য ভালো বিগত এক বছরে আমাদের কেউ মারা যায়নি।

ভেড়ামারা উপজেলা নির্বাহী  অফিসার মোঃ আমিরুল আরাফাত জানান, গত দু’মাস আগে দাস সম্প্রদায়ের শ্মশান ঘাট নেই জেনে, তখন থেকেই উপজেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছি। আমাদের জেলা প্রশাসক মহোদয়ও সাহায্য করেছেন। সত্যিকার অর্থে সৃষ্টিকর্তার এই জমিনে মানুষের শেষ আশ্রয়স্থল থাকবেনা এটা হতে পারেনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বড়দল উত্তর ইউপির চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেনের উঠান বৈঠক

১

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০২ জন পলাতক আসামি গ্রেপ্তার

২

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

৩

ভেড়ামারায় দুর্গাপূজার আগেই দাস সম্প্রদায়ের শ্মশান ঘাটের ব্যবস্থা করলেন ইউএনও আমিরুল আরাফাত

৪

বেলকুচিতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত –

৫

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম নিয়ে কটুক্তির মবে শামীম হত্যা মামলায় আটক-২

৬

ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের কারাদণ্ড

৭

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও ১১.৮ কেজি গানপাউডার সদৃশ পাউডার উদ্ধার

৮

দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

৯

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় সাংবাদিক কল্যাণ পরিষদ এসকেপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১০

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

১১

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

১২

জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত

১৩

নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ

১৪

কুষ্টিয়ায় রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৬

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ৩৪ বছরের স্মৃতি নিয়ে ফিরলেন শিক্ষক অলক চক্রবর্তী

১৭

যাদুকাটা-১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

১৮

মাটিকাটা স্টিল ব্রিজ সংস্কারে উদ্যোগ ইউএনও রিপামনি দেবীর

১৯

তাহিরপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে 

২০