মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ - আলোর সকাল
কাইয়ুম বাদশা, মধ্যনগর, সুনামগঞ্জ।
২১ জুলাই ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

 

বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। সংগঠনটির উদ্যোগে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আমানিপুর গ্রামে বন্যাদুর্গত ৩০টি অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার ও জরুরি স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলাইমান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবুর নির্দেশনায় এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

বিতরণকৃত ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চিড়া, মুড়ি, চিনি, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ। বন্যার কারণে খাদ্যসংকট ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা পরিবারগুলোর জরুরি প্রয়োজন বিবেচনায় রেখে এসব সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিক মো. কাইয়ুম বাদশাহ, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. মাইনুদ্দিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ থাকবে।”

কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব শফিকুল ইসলাম বাবু বলেন, “মানুষ মানুষের জন্য। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ যদি একটি পরিবারেরও কষ্ট কিছুটা লাঘব করতে পারে, সেটিই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাই।”

কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সবসময় মানবিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে কাজ করে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।”

স্থানীয় সাংবাদিক মো. কাইয়ুম বাদশাহ বলেন, “বন্যার কারণে এই অঞ্চলের অনেক পরিবার এখনও চরম দুর্ভোগে রয়েছে। এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করে। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠন যদি এভাবে এগিয়ে আসে, তাহলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”

ত্রাণ পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে পাওয়া শুকনা খাবার, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১০

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১১

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১২

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৪

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৫

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৬

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৭

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

২০