লোহাগড়ায় জেলেদের ১৫ টন চাউল খালো কারা, তালিকা দিতে মৎস্য কর্মকর্তা ও পিআইও অফিসের গড়িমসি।  - আলোর সকাল
স্টাফ রিপোর্টার: আজিজুর বিশ্বাস
১৩ মে ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় জেলেদের ১৫ টন চাউল খালো কারা, তালিকা দিতে মৎস্য কর্মকর্তা ও পিআইও অফিসের গড়িমসি। 

নড়াইলের লোহাগড়া উপজেলায় মা” ইলিশ” সংরক্ষণ কর্মসূচির আওতায় প্রান্তিক জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। উপকারভোগীদের তালিকা প্রকাশ না করা, প্রকৃত জেলেদের বঞ্চিত করা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের বাদ দেওয়ার অভিযোগে এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে ৪ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জনপ্রতি ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।

চাউল বিতরণ কার্যক্রম সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যানদের মাধ্যমে করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে চেয়ারম্যানরা ঠিকমতো তালিকা না করেই এ চাউল বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন এবং অসচ্ছতা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নদী তীরবর্তী সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১ হাজার ৪৩৬ জন নিবন্ধিত কার্ডধারী জেলের মধ্য থেকে ৬০০ জনকে ভিজিএফ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ইতনা ইউনিয়নে ২০০ জন, কোটাকোলে ১০০ জন, মল্লিকপুরে ৬০ জন, লোহাগড়া পৌরসভায় ৫০ জন, লোহাগড়া ইউনিয়নে ৫০ জন, জয়পুরে ৩০ জন, শালনগরে ৫০ জন এবং লাহুড়িয়ায় ৬০ জন জেলের তালিকা অনুমোদন করা হয়।

তবে বাস্তবে চাল বিতরণ নিয়ে নানা অভিযোগ উঠেছে। স্থানীয় জেলেদের দাবি, তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকেই চাল পাননি। আবার প্রকৃত অনেক জেলের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জেলেরা অভিযোগ করেছেন, তাদের একটি বড় অংশ সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে অনুসন্ধানে গেলে সাংবাদিকদের কাছেও উপকারভোগীদের তালিকা দিতে গড়িমসি করেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাসুম খান। সাংবাদিকরা তার কাছে তালিকা চাইলে তিনি জানান, তালিকাটি প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসে রয়েছে।

পরবর্তীতে সাংবাদিকরা পিআইও অফিসে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এক সপ্তাহ আগে ফটোকপির কথা বলে উপজেলা মৎস্য কর্মকর্তা তালিকাটি নিয়ে গেছেন এবং পরে আর ফেরত দেননি। এরপরও কয়েক দফা যোগাযোগ করলেও বিভিন্ন অজুহাতে তালিকা দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, “জেলেদের মাঝে চাল বিতরণের তালিকা অবশ্যই সংরক্ষিত থাকবে এবং সাংবাদিকরা চাইলে তা দেওয়ার কথা। বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখছি।”

স্থানীয়দের দাবি, চাল বিতরণে অনিয়ম ও প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করার অভিযোগ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১০

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১১

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১২

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৩

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৪

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৫

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৬

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৮

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৯

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

২০