শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের - আলোর সকাল
সিনিয়র রিপোর্টার: কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ।
২৪ অগাস্ট ২০২৬, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের চাকুয়া(পশ্চিমপাড়া)গ্রামের রতিন্দ্র দাসের নাবালিকা মেয়ে (১৫) নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসলিয়ে বখাটে জয়ন্ত দাস (২৫) পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পিতা বাদি হয়ে বখাটে জয়ন্ত দাস(২৫)কে বিবাদি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে গত ২১ আগষ্ট রোজ শুক্রবার দুপুরে। এ ঘটনায় মেয়ের পিতা রতিন্দ্র দাস বাদি হয়ে গত ২২ আগষ্ট শনিবার একই গ্রামের কৃষ্ণ কান্ত দাসের ছেলে বখাটে জয়ন্ত দাসকে বিবাদি করে শাল্লা থানায় এই লিখিত অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,ঘটনার সময় ও তারিখে তার মেয়ে গ্রামের পাশে অপূর্ব কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে বড়ি থেকে বের হন। রাস্তায় নাবালিকা মেয়েকে একা পেয়ে বখাটে জয়ন্ত দাস তাকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়।

এই বখাটে জয়ন্ত দাস বেশ কিছুদিন যাবত তার মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার সময় ও তারিখে মেয়েটি কোচিং সেন্টারে যাওয়ার পথে বখাটে তার মেয়েকে ফুসলিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি জানার পরপরই বিবাদি জয়ন্ত দাসের পরিবারের সদস্যদের জানানোর পরও তারা জয়ন্ত দাস এবং তার মেয়ের অবস্থান জানাতে অপারগতা প্রকাশ করেন। ফলে তিনি নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন।

এ ব্যাপারে মেয়ের পিতা রতিন্দ্র দাস জানান,আমার মেয়েকে প্রায়ই বখাটে জয়ন্ত দাস উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২১ আগষ্ট তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে অপূর্ব কোচিং সেন্টারে যাওয়ার পথে জয়ন্ত দাস তার মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়। তিনি তার মেয়েটিকে উদ্ধারে আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন এবং বখাটে জয়ন্ত দাসের কঠোর শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে বিবাদি জয়ন্ত দাসের পিতা কৃষ্ণ কান্ত দাসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্যে জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সোহেল অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ছেলে ও মেয়েকে উদ্ধারে কাজ করা হচ্ছে বলে । ##

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা 

১

শেরপুরে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে,

২

তাহিরপুরে বড়দল উত্তর ইউপির চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেনের উঠান বৈঠক

৩

ধর্মপাশায় ওয়ারেন্ট ভূক্ত ০২ জন পলাতক আসামি গ্রেপ্তার

৪

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

৫

ভেড়ামারায় দুর্গাপূজার আগেই দাস সম্প্রদায়ের শ্মশান ঘাটের ব্যবস্থা করলেন ইউএনও আমিরুল আরাফাত

৬

বেলকুচিতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত –

৭

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম নিয়ে কটুক্তির মবে শামীম হত্যা মামলায় আটক-২

৮

ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের কারাদণ্ড

৯

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও ১১.৮ কেজি গানপাউডার সদৃশ পাউডার উদ্ধার

১০

দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

১১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় সাংবাদিক কল্যাণ পরিষদ এসকেপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১২

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি পুনর্গঠন

১৩

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

১৪

জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত

১৫

নাসিরনগরে তারেক রহমানের নির্দেশনায় দূর্গা পূজার উপহার বিতরণ

১৬

কুষ্টিয়ায় রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৮

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ৩৪ বছরের স্মৃতি নিয়ে ফিরলেন শিক্ষক অলক চক্রবর্তী

১৯

যাদুকাটা-১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

২০