শিবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন - আলোর সকাল
ফয়সাল আজম অপু: নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক মাসব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।

শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে অবস্থিত সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার-এ আয়োজিত এ প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ২৫ জন নির্বাচিত যুবক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের ত্রুটি শনাক্তকরণ, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং আধুনিক মোবাইল সার্ভিসিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত এলাকার যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি তাদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতেও এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, মানবকল্যাণ ও সীমান্তবর্তী এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।

বিজিবির প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার যুবকদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে, তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধেও ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগ নেতা আবুল খায়ের সজল আটক

শিবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক 

তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ব্রাহ্মণগাঁও কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

সাংবাদিক তুরাবের শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিজম মুক্ত হউক ডা. শফিকুর রহমান

সিলেটে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জনতার ঢল!বাংলাদেশে আমরা আর কোন ফ্যাসিবাদ চাই না: বিরোধী দলীয় নেতা

তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত।

সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন

১০

সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা।

১১

ধর্মপাশায় কান্দাপাড়া সর: প্রা: বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন মির্জা শাহ কামাল –

১২

মৌলভীবাজার থেকে প্রকাশিত ‘দৈনিক স্বাধীনতাতার চেতনা’-র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম।

১৪

অভয়নগরে সাংবাদিককে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ : পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

১৫

মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

১৬

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

১৭

*সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার ০২*

১৮

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা

১৯

কক্সবাজারে দৈনিক রুপালী সৈকত প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। 

২০