সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মো. রতন শেখ - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
১০ জুন ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মো. রতন শেখ

তৃতীয়বারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ (পিপিএম)। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি এবং পরোয়ানা বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে সিলেট বিভাগের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ সদর থানা এলাকায় মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক মাদক কারবারি ও অপরাধী গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিল, ৬৭টি মামলার নিষ্পত্তি এবং ৬৪টি পরোয়ানা কার্যকর করার ক্ষেত্রে সফলতা অর্জন করেছে সদর থানা পুলিশ।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে আরও দুইবার একই সম্মাননা অর্জন করেছিলেন তিনি।

পুরস্কার গ্রহণের পর ওসি মো. রতন শেখ বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়। সুনামগঞ্জ সদর থানার সকল পুলিশ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সর্বোপরি সুনামগঞ্জবাসীর সহযোগিতার ফলেই এ সম্মাননা অর্জন সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে আরও উন্নত সেবা প্রদানে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

পরে তিনি এ সম্মাননা সুনামগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ, পুলিশ বিভাগের কর্মকর্তা ও সদস্যদের প্রতি উৎসর্গ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১০

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১১

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১২

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৩

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৪

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৫

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৬

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৭

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৮

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

১৯

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

২০