হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জ
২৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাধীন ঘাগটিয়া গ্রামের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত সীরাত প্রতিযোগিতায় পুরো বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।
এই গৌরবময় অর্জনে তাহিরপুরবাসী, বিশেষ করে ঘাগটিয়া গ্রামের মানুষের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। একজন মেধাবী, দ্বীনি শিক্ষানুরাগী ও প্রতিভাবান শিক্ষার্থী হিসেবে তাঁর এই সাফল্য এলাকার জন্য গর্বের বিষয় বলে মনে করছেন স্থানীয়রা।
ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত সীরাত কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দেশের জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ হাফিযাহুল্লাহর হাত থেকে পুরস্কার গ্রহণের মুহূর্তটি হাফেজ মাওলানা মোজাম্মেল হকের জন্য ছিল অত্যন্ত আনন্দের, স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ডীন ড. মানজারুল আলম, শায়খ সাইফুল্লাহ মাদানি, শায়খ আহমাদুল্লাহ, মাওলানা মুশতাক ফয়েজী, প্রফেসর মুখতার হুসাইন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আমানুল্লাহ মুজাহিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ অসাধারণ সাফল্যের জন্য হাফেজ মাওলানা মোজাম্মেল হক সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তাঁর প্রিয় শিক্ষক জনাব সাজিদ ইসলাম, জনাব মোয়াজ্জেম হোসাইন, জনাব ইয়াকুব ও জনাব আব্দুস সালাম স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, উৎসাহ, উদ্দীপনা ও অনুপ্রেরণা তাঁকে এ প্রতিযোগিতায় এগিয়ে যেতে বিশেষভাবে সহায়তা করেছে।
তিনি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, আল্লাহ যেন তাঁর সম্মানিত শিক্ষকদের উত্তম প্রতিদান দান করেন এবং এ অর্জনকে তাঁর জন্য দ্বীনি ইলমের পথে আরও এগিয়ে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করেন।
তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হকের এই সাফল্যে আমরা আন্তরিকভাবে গর্বিত। তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এই কামনাই সবার। আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১১

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১২

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৩

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৪

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

১৫

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হাফিজুর রহমানের যোগদান, উষ্ণ সংবর্ধনা

১৬

শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার

১৭

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৮ ট্রলারচালককে ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা

১৮

প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার আস্থার প্রতীক আইডিয়াল ভিশন একাডেমি

১৯

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ:প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন

২০