ইউরোপ পাঠানোর নামে প্রতারণা মামলায় দোয়ারাবাজারের আসামিসহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - আলোর সকাল
নুরুজ্জামান দোয়ারাবাজার প্রতিনিধি
২১ মে ২০২৬, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরোপ পাঠানোর নামে প্রতারণা মামলায় দোয়ারাবাজারের আসামিসহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গত ১৯ মে (মঙ্গলবার) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত এ আদেশ দেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন— সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও গ্রামের মৃত মজর আলীর ছেলে মো. মিরাস আলী (৬২) এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা মাসুক মিয়ার মেয়ে রিমা আক্তার ওরফে রীশ আক্তার (২৫)।

 

মামলা সূত্রে জানা যায়, সিলেটর গোলাপগঞ্জ থানার রনকেলী গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে ফারুক আহমদ (৩৮),। এ প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ইউরোপ গমনেচ্ছুদের টার্গেট করে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল।

পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। গত ২৬ এপ্রিল সিলেটের গোলাপগঞ্জ থানায় এ ঘটনায় সিআর-২২৯১/২০২৬ নম্বরে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাই শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতের আদেশে সংশ্লিষ্ট থানা পুলিশ ও সিলেট জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে দ্রুত পরোয়ানা তামিল করে আসামিদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশ পাওয়ার পর থেকেই আসামিদের গ্রেফতারে আইনগত কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

লোহাগড়ায় স্ত্রী হত্যার রহস্য উদঘাটন, ‘আত্মহত্যা’ সাজানো নাটক ফাঁস

নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় এবং ভুল স্বীকার করায় সংশ্লিষ্ট সংবাদটি প্রত্যাহার করা হয়েছে।

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার

১০

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ

১১

মুন্সিগঞ্জে বান্ধবির সাথে দেখা করার কথা বলে বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী।

১২

জগন্নাথপুর- পাগলা সড়ক মাদক পাচারের নিরাপদ রোড , ধ্বংসের পথে যুবসমাজ

১৩

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

১৪

ভেড়ামারায় মৎস্য আইনে অভিযান: ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা

১৫

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

ইয়াবাসহ আটক হওয়ায় হোয়াইক্যংয়ের যুবদল নেতা ফরিদকে দল থেকে বহিষ্কার

১৭

বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস

১৮

দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ।

১৯

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

২০