সভাপতি মাছুম আহমদ, সাধারণ সম্পাদক হুসাইন আহমদ
সুনামগঞ্জ প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সুনামগঞ্জ জেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা মাছুম আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা হুসাইন আহমদ।
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে হাফেজ শেখ রফিকুল ইসলাম হাদী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মুফতি সামিউল হক জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা এম সালমান আহমদ সুজন ও শাহীদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— দফতর সম্পাদক আইয়ুবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা সালেহ আহমদ, দাওয়াহ সম্পাদক মুফতী সিদ্দিকুর রহমান সিদ্দিকী, প্রচার সম্পাদক আব্দুল আউয়াল, প্রকাশনা সম্পাদক মাওলানা রুহুল আমীন, অর্থ সম্পাদক মাওলানা শাহীনুর আলম জিহাদী, যুব উন্নয়ন সম্পাদক আইবুর রহমান আবির, কর্মসংস্থান সম্পাদক মাওলানা কামরুল হাসান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা নোমান আহমদ নোমানী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শামীম আহমদ, আইন ও মানবাধিকার সম্পাদক হাফেজ আবু রায়হান, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ হযরত আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদ হাসান, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুহাম্মদ ইকবাল হুসাইন এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হাফেজ মাওলানা আল আমীন।
এছাড়া উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ আশরাফ আলী, আলীম উদ্দীন, শাহ আলম ও নবীর হুসাইন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটির নেতৃত্বে সুনামগঞ্জ জেলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। পাশাপাশি আদর্শিক, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গঠন, যুবকদের নৈতিক উন্নয়ন এবং ইসলামী আন্দোলনের দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিকে নবগঠিত কমিটির সকল দায়িত্বশীলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক কামনা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন নবগঠিত কমিটির প্রচার সম্পাদক আব্দুল আউয়াল।
মন্তব্য করুন