ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দীদের মাঝে বস্ত্র বিতরণ - আলোর সকাল
সিনিয়র করেসপন্ডেন্ট: কুলেন্দু শেখর দাস
২৪ মে ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দীদের মাঝে বস্ত্র বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে Department of Social Services এর উদ্যোগে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে সুনামগঞ্জ জেলা কারাগারের অভ্যন্তরে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জন পুরুষ বন্দীর মাঝে লুঙ্গি এবং ৩০ জন নারী বন্দীর মাঝে শাড়ি বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে বন্দীদের জন্য এই বিশেষ উপহার প্রদান করা হয়।

সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাইন উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এবং জেলার শাহনাজ বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। তিনি বন্দীদের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস চন্দ দাস এবং সর্ব প্রধান কারারক্ষী আব্দুল মোন্নাফ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, “আইন সবার জন্য সমান। কারাগারে যারা বিভিন্ন অপরাধের মামলায় রয়েছেন, তারা নিশ্চয়ই জীবনকে পরিশুদ্ধ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।” তিনি বন্দীদের মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার আহ্বান জানান এবং তাদের পুনর্বাসনে সমাজের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

২

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

৩

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

৪

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

৫

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

৬

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

৭

আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন

৮

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

৯

জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১১

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

১২

ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা

১৩

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

১৪

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন।

১৫

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ঐক্য ও দেশপ্রেমের আহ্বান

১৭

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

১৮

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

১৯

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। 

২০