তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মিজানুর রহমান - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১১ নভেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মিজানুর রহমান

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বড়দল উত্তর ইউনিয়নের কৃতী সন্তান ও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে কয়লা ও চুনাপাথর আমদানিকারক ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় এবং সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে গ্রুপের তালিকাভুক্ত ৩৬৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নির্বাচিত হবে সংগঠনের নতুন নেতৃত্ব।

মনোনয়নপত্র সংগ্রহের পর মো. মিজানুর রহমান মিজান বলেন, নির্বাচিত হলে সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করবেন। সংগঠনের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, সদস্যদের সহযোগিতা ও সমর্থন পেলে একটি সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকর সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ব্যবসায়ী মহলে নতুন নেতৃত্ব নিয়ে নানা প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব নির্বাচিত হবে এবং ব্যবসায়ীদের ঐক্য, অধিকার ও স্বার্থ সংরক্ষণে সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখবে।

সব মিলিয়ে ১২ ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে। এখন ভোটারদের রায়েই নির্ধারিত হবে আগামী দুই বছরের নেতৃত্ব কার হাতে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মিজানুর রহমান

১

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম

২

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩

ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম আজমের সমর্থনে মতবিনিময় সভা

৪

ধর্মপাশায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন লরির ড্রাইভারকে এক মাসের কারাদণ্ড 

৫

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম  

৬

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

৭

শেরপুরে আওয়ামী লীগ নেতা থেকে বিএনপি কর্মী! জাহাঙ্গীর আলমকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ!

৮

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা 

৯

সাতক্ষীরায় যৌতুক ও স্ত্রী নির্যাতন মামলায় সাবেক ওসিকে ৭ বছরের কারাদণ্ড 

১০

এমপির স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: দিরাইয়ে আটক যুবদল নেতা পরে ছেড়ে দেওয়া হলো।

১১

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান, সুবিধাবাদীদের চিহ্নিত করার দাবি মালু মিয়ার

১২

শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া, পরে উপস্থিত হয়ে বক্তব্য দেন রনজিত সরকার

১৩

সীমান্তে সাবেক এমপির গোপন বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর আ.লীগ নেতা আটক

১৪

দুমকরি আজজি আহমদে কলজে নবীন বরণ অনুষ্ঠান

১৫

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা!!

১৬

নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাঃ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৭

গোপালগঞ্জে শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

১৮

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

১৯

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা!

২০