ঈদের খরচ জোগাতে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
২১ মে ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের খরচ জোগাতে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঈদের খরচ জোগাতে নির্মাণশ্রমিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থী। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামড়াবন্দ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সংলগ্ন কামড়াবন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এহসানুল হক (১৮) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে। তিনি এবার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আহত শিমুল মিয়া (২১) একই এলাকার তাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলতলা গ্রামের কাঁচা মিয়া তালুকদারের ছেলে সাজুল তালুকদারের নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে কাজ করছিলেন এহসানুল ও শিমুল। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই এহসানুলের মৃত্যু হয়। গুরুতর আহত হন শিমুল মিয়া।

পরে স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গতকাল আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়ে এসেছে। আমাদের কাউকে না বলেই ঈদের খরচ জোগাড় করতে কাজে গিয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার ছেলের মৃত্যু হয়েছে। আপনারা আমার ছেলেকে এনে দেন।”

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের পাশে নির্মাণকাজ চললেও সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করা হয়নি বলে দাবি করেন তারা।

তাহিরপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. আলাউল হক সরকার বলেন, “ভবন মালিক ও ঠিকাদারকে একাধিকবার বিদ্যুৎ নিরাপত্তার আবেদন ও প্রয়োজনীয় ফি জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেননি। বিদ্যুৎ লাইনের পাশে ভবন নির্মাণে যেসব নিরাপত্তা বিধি মানা প্রয়োজন ছিল, তা অনুসরণ করা হয়নি।”

অন্যদিকে ভবনের মালিক সাজু আহমেদ দাবি করেন, প্রায় চার মাস আগেই বিদ্যুতের লাইন সরানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আহত শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে নির্মাণকাজে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মোঃ আঃ মান্নান
তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি
মোবাইল: ০১৭২৫-১৮২১৭৮

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

বাগমারা’য় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের-বিরুদ্ধে

নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক গ্রেফতার।

তাহিরপুরে ভোগান্তির আরেক নাম সাধেরখলা খালের ঝুঁকিপূর্ণ সাঁকো, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর।

মুন্সিগঞ্জের টরকিতে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ ডিবি-পুলিশের যৌথ অভিযানে ধরা ৩ জন।

ময়মনসিংহ সরকারি শিশু সদন পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন

শ্রীধরপাশা শাহী ঈদগাহ এর নির্মাণ কাজ শুভ উদ্বোধন 

ছাতকে নি’খোঁ’জ যুবককে খুঁজে পেতে থানায় সাধারণ ডায়রি।

১০

সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সংকট মোকাবিলায় ১০ দফা দাবি।

১১

সুনামগঞ্জে উন্মাদনার আড়ালে উদ্বেগ: হাওরপাড়ে বিশ্বকাপ ফুটবল ও দুই শিবিরের লড়াই

১২

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

মুন্সিগঞ্জ পঞ্চসার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা ইকবাল পাঠান।  

১৪

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

১৫

লক্ষীপুরে মাদকবিরোধী সমাবেশে প্রতিমন্ত্রীর ঘোষণা: দলীয় নেতা-কর্মী জড়িত থাকলেও ছাড় নয়

১৬

মধনগরে বংশকুন্ডা দক্ষিণ ও চামরদানী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

১৭

সিলেটের কানাইঘাটে   চোরাচালান বিরোধী অভিযানে  ভারতীয় ৮০০ কেজি চা পাতাসহ আটক ৩

১৮

মধ্যনগরে স্কুলের রাস্তার বরাদ্দের টাকা আত্মসাতে এমপি বরাবর এলাকা বাসীর লিখিত অভিযোগ 

১৯

সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে সম্মননা পুরস্কার পেলেন কানাইঘাট থানার ওসি মো:আমিনুল ইসলাম

২০