কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে মানব পাচার: পিবিআইয়ের অভিযানে দম্পতি গ্রেফতার - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। খুলনা
৪ অগাস্ট ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে মানব পাচার: পিবিআইয়ের অভিযানে দম্পতি গ্রেফতার

উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের কম্বোডিয়ায় নিয়ে মানব পাচার এবং অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে বাধ্য করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা। গ্রেফতারের পর তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পিবিআই জানায়, খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা মো. জিহাদ আলী লস্কর দীর্ঘদিন কম্বোডিয়ায় অবস্থান করতেন। তিনি তার স্ত্রী সুমাইয়া সুমি ওরফে সুমি আক্তারের মাধ্যমে প্রতিবেশী মোস্তাকীম হাসান কাজী, শেখ মনিরুল ইসলাম মুকুলসহ পাঁচজনের কাছ থেকে জনপ্রতি ৬ লাখ ২০ হাজার টাকা করে নিয়ে উচ্চ বেতনের চাকরির আশ্বাসে কম্বোডিয়ায় পাঠান। কিন্তু সেখানে প্রতিশ্রুত চাকরি না দিয়ে তাদের নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডে বাধ্য করা হয়।

ভুক্তভোগীরা কৌশলে দেশে ফিরে এসে জিহাদ আলী লস্কর ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে দুটি সিআর মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পিবিআই খুলনা মামলাগুলোর তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে আদালত থানায় নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে দৌলতপুর থানায় ২৩ জুলাই ২০২৬ তারিখে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৭/২২ ধারায় পৃথক দুটি মামলা রুজু হয়। গত ২৭ জুলাই পিবিআই খুলনা স্বপ্রণোদিত হয়ে মামলাগুলোর তদন্তভার গ্রহণ করে। তদন্ত করছেন এসআই (নিঃ) রেজোয়ান ও এসআই (নিঃ) মো. সোহানুর রহমান।

তদন্তের ধারাবাহিকতায় গত ৩ আগস্ট সাভারের আলমনগর হাউজিং এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত জিহাদ আলী লস্কর ও সুমাইয়া সুমিকে গ্রেফতার করে পিবিআই। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআইয়ের তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ভুক্তভোগীদের স্বজনদের কাছ থেকে মোট ১২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে কম্বোডিয়ায় পাঠান। সেখানে প্রতিশ্রুত চাকরি না দিয়ে তাদের নারী পরিচয়ে ভয়েস পরিবর্তন করে ইউরোপ ও আমেরিকার মধ্যবয়স্ক পুরুষদের সঙ্গে অনলাইনে যৌন ইঙ্গিতপূর্ণ কথোপকথনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার প্রতারণাসহ বিভিন্ন অবৈধ কাজে বাধ্য করা হতো। এসব কাজের জন্য তাদের কোনো বেতন দেওয়া হতো না এবং পর্যাপ্ত খাবারও সরবরাহ করা হতো না বলে তদন্তে উঠে এসেছে।

পরবর্তীতে ভুক্তভোগীরা কৌশলে সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। ২০২৬ সালের মার্চ মাসে অভিযুক্ত জিহাদও দেশে ফিরে আসে। ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে জিহাদ ও তার স্ত্রী সাভারে ভাড়া বাসা নিয়ে আত্মগোপনে চলে যান।

পিবিআই জানিয়েছে, এ ঘটনার সঙ্গে আরও কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১০

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১১

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১২

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৩

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৪

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৫

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৭

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

১৮

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

১৯

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

২০