কলাগাঁও ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডির নৌকা জব্দ, বিজিবির অভিযান - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
২৫ জুন ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলাগাঁও ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডির নৌকা জব্দ, বিজিবির অভিযান

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও ছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি স্টিল বডির নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে চারাগাঁও বিজিবি ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে বালুভর্তি নৌকাটি জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় কলাগাঁও ছড়া থেকে প্রায় ১,০০০ ঘনফুট বালুভর্তি একটি বাংলাদেশি স্টিল বডির নৌকা জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

জব্দকৃত বালুর সরকারি মূল্য প্রতি ঘনফুট ২৫ টাকা হিসেবে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া স্টিল বডির নৌকার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। ফলে জব্দকৃত বালু ও নৌকার মোট মূল্য দাঁড়িয়েছে ৪ লাখ ২৫ হাজার টাকা।

এ বিষয়ে চারাগাঁও বিজিবি ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন এবং প্রাকৃতিক সম্পদ লুটপাট রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জব্দকৃত নৌকা ও বালু পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বিএনপির সাবেক ওয়ার্ড সম্পাদককে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম, ২০ দিনেও গ্রেপ্তার নেই।

তাহিরপুরে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই নবজাতকের বাবা

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সীরাত প্রতিযোগিতায় প্রথম তাহিরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোজাম্মেল হক

প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন

মানবিক সাহায্যের আবেদন: হৃদরোগে আক্রান্ত শিশু সাদিকার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

১০

তাহিরপুরে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

১১

তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ।

১২

টাঙ্গুয়ার হাওরে ঘুতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে এক শিশু পর্যটক নিখোঁজ

১৩

প্রতিবন্ধী সন্তান নিয়ে মা এর আর্তনাদ, পাশে দাঁড়াল প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা

১৪

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

নড়াইলের লোহাগড়ায় বিএনপি কর্মীকে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে শর্ট, আহত ১

১৬

জামাল রুহানিকে নিয়ে প্রতিবেদন: তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএসকেপির

১৭

জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও হত্যা: চাঁপাইনবাবগঞ্জে মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

১৮

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

১৯

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

২০