কালীগঞ্জে ১৬ বছর বয়সে শিক্ষিকা নিয়োগের চাঞ্চল্যকর তথ্য: সত্যতা পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা অফিসারের - আলোর সকাল
রোকসানা পারভিন, খুলনা
৬ অক্টোবর ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে ১৬ বছর বয়সে শিক্ষিকা নিয়োগের চাঞ্চল্যকর তথ্য: সত্যতা পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা অফিসারের

সংগৃহীত ছবি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসিমা পারভীনের নিয়োগে চরম অনিয়মের তথ্য ফাঁস হয়েছে। মাত্র ১৬ বছর ৯ মাস ১৭ দিন বয়সে তাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে, যা সরকারি বিধিমালা ও নিয়োগ নীতিমালার পরিপন্থী।

সম্প্রতি জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকায় এই চাঞ্চল্যকর অনিয়মের বিষয়ে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। সংবাদ প্রকাশের জের ধরে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে তদন্ত সম্পন্ন করেছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ বছর (কিংবা তৎকালীন নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়স) হওয়া বাধ্যতামূলক হলেও, নাসিমা পারভীন মাত্র ১৬ বছর ৯ মাস ১৭ দিন বয়সে অবৈধভাবে এই নিয়োগ লাভ করেন। দীর্ঘদিন ধরে বিষয়টি ধামাচাপা থাকলেও জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশের পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরেজমিনে ও নথিপত্র যাচাই-বাছাই করে তদন্ত সম্পন্ন করেন।

তদন্তের বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “দৈনিক ভোরের চেতনা পত্রিকায় সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করেছি। তদন্তে ওই শিক্ষিকার কম বয়সে নিয়োগ পাওয়ার ঘটনার সত্যতা মিলেছে। সরকারি বিধি লঙ্ঘন করে এই নিয়োগ কীভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় নিয়োগ পাওয়া ওই শিক্ষিকার বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও শিক্ষা অনুরাগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলেজ ছাত্রীকে বাসায় ডেকে শিক্ষকের অসৌজন্যমূলক আচরণ, এলাকায় তোলপাড়

১

কালীগঞ্জে ১৬ বছর বয়সে শিক্ষিকা নিয়োগের চাঞ্চল্যকর তথ্য: সত্যতা পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা অফিসারের

২

মেঘনার আলোচিত কোহিনূর হত্যা মামলার আসামিরা জামিন নিতে গিয়ে কোর্টে ৩২ জন জেল হাজতে

৩

১২ দিনেও মেলেনি সন্ধান,ঠাকুরগাঁওয়ের কলেজ ছাত্রী।

৪

শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগ সাবেক এমপি দোলনের ঘনিষ্ঠ সহযোগী শুভকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের দাবি

৫

হাওরপাড়ের শিক্ষার্থীদের স্বপ্ন গড়ছেন শিক্ষকরা তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

৬

ঠাকুরগাঁও সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ, তদন্তের নির্দেশ জেলা প্রশাসকের।

৭

নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক

৮

তাহিরপুরে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দের মামলায় আক্তারের মেয়েকে কারাগারে

৯

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন-পরিবহনের বিরুদ্ধে অভিযান, একজনের ৬ মাস কারাদণ্ড ও অপরজনের ৫০ হাজার টাকা জরিমানা

১০

সিলেটে আওয়ামী লীগের ‘নৈরাজ্যে’র প্রতিবাদে জেলরোড ইউনিট ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

১১

শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১২

ভেড়ামারায় দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

সুবলারগাঁও ব্রিজে দুর্ভোগের অবসান, দ্রুত শুরু হচ্ছে সংস্কার কাজ

১৪

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হেকিম

১৫

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

১৬

তাহিরপুরের আজিজ ওয়েসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১৭

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

১৮

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৯

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

২০