
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন উপজেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি কৃষি সেবা, কৃষি উপকরণ, প্রণোদনা, ঋণ ও প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর ২ আসনের এমপি ফাহিম চৌধুরী, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আঃ ওয়াদুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ অন্যান্যরা।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে প্রকৃত কৃষকদের সরকারি কৃষি সেবা, কৃষি উপকরণ, প্রণোদনা, ঋণ ও প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধার আওতায় আনা হবে। এর ফলে প্রকৃত কৃষক শনাক্তকরণ এবং তাঁদের কাছে সরকারি সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।
মন্তব্য করুন