তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা আটখলা বাজারসংলগ্ন এলাকায় চুনাপাথর মজুদ ও নৌপথে পরিবহনের অভিযোগে চুনাপাথরবোঝাই নৌকা জব্দ করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই এলাকায় চুনাপাথর নৌকায় লোড করার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়। পরে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থলে যায় পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, মন্দিয়াতা এলাকায় মজুদ করা চুনাপাথর একাধিক নৌকায় লোড করে পাটলাই নদীপথে বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছিল। এসব চুনাপাথরের উৎস ও মজুদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগে স্থানীয়ভাবে ওয়াহিদ মিয়া, আলী আমজদ, নূরুল হক, সমুজ আলী, ইসলাম উদ্দিন ও আফিকনূরের নাম উঠে এসেছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনো তদন্তে নিশ্চিত হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, “ভাইরাল ভিডিওর বিষয়টি আমাদের নজরে আসার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে চুনাপাথরবোঝাই নৌকাগুলো জব্দ করা হয়েছে। মজুদ করা চুনাপাথরের বৈধতা ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।”

এদিকে স্থানীয়রা চুনাপাথরের উৎস, মালিকানা, মজুদের বৈধতা, ক্রয়-বিক্রয়ের কাগজপত্র এবং নৌপথে পরিবহনের অনুমোদন যাচাইয়ের দাবি জানিয়েছেন। একই সঙ্গে চুনাপাথর কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কোথায় পাঠানো হচ্ছিল, তা খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

১

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

২

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

৩

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

৪

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

৫

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

৬

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

৭

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

৮

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

৯

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১০

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১১

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

১২

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১৩

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১৪

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

১৫

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১৬

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১৭

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১৮

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৯

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

২০