টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
১ অক্টোবর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ করেছে রুপনগর আনসার ক্যাম্পের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ রিপামনি দেবীর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

আজ বৃহস্পতিবার টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন এলাকায় অভিযান চালান রুপনগর আনসার ক্যাম্পের সদস্যরা। এ সময় ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের কাজে ব্যবহৃত তিনটি ১২ বোল্টের ব্যাটারী,ইলেকট্রনিক নেট জাল সহ অন্যান্য সরঞ্জাম দেখতে পেয়ে তা জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধভাবে মাছ শিকার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হচ্ছে। এরই অংশ হিসেবে হাওরের বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী বলেন, “টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাওরের পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে।”

স্থানীয় বাসিন্দারা বলেন, টাঙ্গুয়ার হাওরের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।টাঙ্গুয়ার হাওরের সম্পদ রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরের আজিজ ওয়েসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

২

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

৩

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

৪

কালীগঞ্জে নাশকতা মামলায় জামিনে জেল থেকে মুক্তির ১৪ ঘন্টায় পর প্রধান শিক্ষক শফিকুলের বরখাস্ত প্রত্যাহার ।

৫

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

৬

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

৭

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৮

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

৯

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

১০

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

১১

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১২

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

১৩

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

১৪

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

১৫

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

১৬

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

১৭

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

১৮

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

১৯

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

২০