তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন-পরিবহনের বিরুদ্ধে অভিযান, একজনের ৬ মাস কারাদণ্ড ও অপরজনের ৫০ হাজার টাকা জরিমানা - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
৪ অক্টোবর ২০২৬, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন-পরিবহনের বিরুদ্ধে অভিযান, একজনের ৬ মাস কারাদণ্ড ও অপরজনের ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন

সুনামগঞ্জের তাহিরপুরে মাহারাম নদীর শাখা শান্তিপুর এলাকায় নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও ট্রলির মাধ্যমে পরিবহনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকালে শান্তিপুর নদীর উত্তর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. বিএম. এস. আর. আলিফের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাহিরপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শান্তিপুর নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রলির মাধ্যমে পরিবহনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাল মিয়া (৫৪)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই অভিযানে হোসেন আলী (২২)কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে একই দিন সকালে জাদুকাটা নদীর ঘাগটিয়া আদর্শ গ্রাম সংলগ্ন এলাকাতেও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন না করার বিষয়ে সতর্ক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, নদীর পাড় কেটে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলন ও পরিবহন অব্যাহত থাকলে নদীর স্বাভাবিক পরিবেশ ও স্থানীয় জনজীবনে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তবে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে আরও কারা জড়িত, কতদিন ধরে এ কার্যক্রম চলছিল এবং উত্তোলিত বালু কোথায় পরিবহন করা হচ্ছিল—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এসব বিষয় তদন্তসাপেক্ষ।

অভিযান পরিচালনাকারী তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. বিএম. এস. আর. আলিফ জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে বালু উত্তোলন বা পরিবহনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দের মামলায় আক্তারের মেয়েকে কারাগারে

১

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন-পরিবহনের বিরুদ্ধে অভিযান, একজনের ৬ মাস কারাদণ্ড ও অপরজনের ৫০ হাজার টাকা জরিমানা

২

সিলেটে আওয়ামী লীগের ‘নৈরাজ্যে’র প্রতিবাদে জেলরোড ইউনিট ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

৩

শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

৪

ভেড়ামারায় দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫

সুবলারগাঁও ব্রিজে দুর্ভোগের অবসান, দ্রুত শুরু হচ্ছে সংস্কার কাজ

৬

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হেকিম

৭

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

৮

তাহিরপুরের আজিজ ওয়েসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

৯

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

১০

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

১২

কালীগঞ্জে নাশকতা মামলায় জামিনে জেল থেকে মুক্তির ১৪ ঘন্টায় পর প্রধান শিক্ষক শফিকুলের বরখাস্ত প্রত্যাহার ।

১৩

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

১৪

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১৫

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

১৬

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

১৭

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

১৮

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

১৯

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

২০