কোরবানির ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত জগন্নাথপুর এর কামার শিল্পীরা - আলোর সকাল
হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
১৮ মে ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোরবানির ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত জগন্নাথপুর এর কামার শিল্পীরা

কোরবানি ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত সময় পার করছেন জগন্নাথপুর এর কামার পল্লীর কামার শিল্পীরা। যতই ঈদের দিন ঘনিয়ে আসছে ততই ক্রেতা সাধারণ এর ভীর বাড়ছে কামার পল্লীতে। বিগত বছরের তুলনায় ভালোই বিক্রি হচ্ছে পশু জবাই’র দা,ছুরি ও ছাপাতি ইত্যাদি।

আর মাত্র কয়েকটি দিন বাকী। চলতি মে মাসের ২৭ /২৮ তারিখ মুসলিম উম্মাহ’র প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ।এই ঈদকে ঘিরে মানুষের ভীড়ে আর হাতুড়ি, ছেনি ও লোহার টুংটাং শব্দে সরগরম হয়ে উঠেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর সহ বিভিন্ন হাটবাজার এর কামার পল্লী। কোরবানির পশু জবাই এর সর্ঞ্জাম তৈরীতে ব্যাস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। তাদের ধম ফেলার ফুরসৎ নেই বললেই চলে। ১৮ ই মে রোজ সোমবার সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, অন্যান্য বছর গুলোর মতো এই ঈদে আল্লাহ পাক রাব্বুল আলামীনের সন্তুষ্টি লাভে জামাতের সহিত নামাজ আদায় করার পাশা-পাশি নামাজ শেষে বাড়ীতে ফিরে তৌফিক অনুযায়ী পশু জবাই করে আত্বীয়- স্বজন সহ হত-দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করবেন জগন্নাথপুর উপজেলার বিত্তশালী ও মধ্যবিত্ত ধর্মপ্রাণ মুসলমান। আর এই পশু জবাই এর সর্ঞ্জাম অর্থাৎ নতুন দা,ছুরি ও চাপাতি ইত্যাদি ক্রয় করার পাশা-পাশি পুরাতন সরঞ্জাম সান(দাড়) দিতে উপজেলা সদর জগন্নাথপুর বাজার, কলকলিয়া বাজার, রানীগঞ্জ বাজার, রসুলগঞ্জ বাজার ও কেশবপুর বাজার সহ ছোট-বড় বিভিন্ন হাট-বাজার এর কামার পল্লীতে ভীড় করছেন মানুষ-জন। এতে করে কর্মব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। নৈপুণ্য হাতের কারিসমায় ক্রেতা সাধারণ এর অর্ডার অনুযায়ী কোরবানির সর্ঞ্জাম তৈরী করে বিক্রি করছেন তারা। ধম ফেলার ফুরসৎ নেই তাদের। তাইতো মালামাল বিক্রির জন্য আলাদা লোকও রেখেছেন কামার শিল্পীরা।

এ ব্যাপারে কামার পল্লীতে আসা ক্রেতা মাহফুজ, আবুলেইছ ও আব্দুস ছালাম সহ একাধিক ক্রেতা একান্ত আলাপকালে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন,কোরবানি দেব তাই কিছু নতুন দা, ছুরি ও চাপাতি ক্রয় করার পাশা-পাশি পুরাতন দা,ছুরি সান দিয়ে নিয়ে নিলাম। সহনশীল মূল্যে কামার শিল্পীরা এই সকল সর্ঞ্জাম বিক্রি করছেন। এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন, আল্লাহর হুকুমে তৌফিক অনুযায়ী পশু কোরবানি করব। কবুলের মালিক আল্লাহ পাক রাব্বুল আলামীন।

এ বিষয়ে একান্ত আলাপকালে অদ্বৈত কর্মকার, সুশীল কর্মকার ও সেবক কর্মকার দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, সারা বছরই কাজকর্ম কমবেশি কিছুটা থাকে। কোরবানির ঈদ আসায় ব্যস্ততা বহুগুণ বেড়ে গেছে। আগে সকাল ৯/১০ টার সময় দোকান খোলা হতো। সন্ধ্যা গনিয়ে আসলেই বন্ধ থাকতো। আর এখন সকাল ৮ টা থেকে মধ্য রাত পর্যন্ত কর্মযজ্ঞ চলছে। ঈদের আগের রাতেও কাজ করতে হয়। তাই চলমান সময় টুকুতে ভালো ইনকাম সবারই হয়। নিজে কাজ করে ধম ফেলার ফুরসৎ পাচ্ছিনা। যার ফলশ্রুতিতে মালামাল বিক্রির জন্য আলাদা লোকও রেখেছি। এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন, আগে প্রতি বস্তা কয়লা দুইশত- আড়াইশত টাকায় ক্রয় করা যেত। অথচ বর্তমানে এক বস্তা কয়লা কিনতে হাজার পনেরো শত টাকা গুনতে হচ্ছে। তবে ঈধ মৌসুমকে কেন্দ্র করে অতিরিক্ত মজুরি নেওয়া হচ্ছেনা। বেচা-বিক্রি ভালোই হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

বাগমারা’য় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক: ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের-বিরুদ্ধে

নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক গ্রেফতার।

তাহিরপুরে ভোগান্তির আরেক নাম সাধেরখলা খালের ঝুঁকিপূর্ণ সাঁকো, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর।

মুন্সিগঞ্জের টরকিতে ২৪০ ক্যান বিদেশি বিয়ারসহ ডিবি-পুলিশের যৌথ অভিযানে ধরা ৩ জন।

ময়মনসিংহ সরকারি শিশু সদন পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন

শ্রীধরপাশা শাহী ঈদগাহ এর নির্মাণ কাজ শুভ উদ্বোধন 

ছাতকে নি’খোঁ’জ যুবককে খুঁজে পেতে থানায় সাধারণ ডায়রি।

১০

সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সংকট মোকাবিলায় ১০ দফা দাবি।

১১

সুনামগঞ্জে উন্মাদনার আড়ালে উদ্বেগ: হাওরপাড়ে বিশ্বকাপ ফুটবল ও দুই শিবিরের লড়াই

১২

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

মুন্সিগঞ্জ পঞ্চসার ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা ইকবাল পাঠান।  

১৪

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

১৫

লক্ষীপুরে মাদকবিরোধী সমাবেশে প্রতিমন্ত্রীর ঘোষণা: দলীয় নেতা-কর্মী জড়িত থাকলেও ছাড় নয়

১৬

মধনগরে বংশকুন্ডা দক্ষিণ ও চামরদানী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

১৭

সিলেটের কানাইঘাটে   চোরাচালান বিরোধী অভিযানে  ভারতীয় ৮০০ কেজি চা পাতাসহ আটক ৩

১৮

মধ্যনগরে স্কুলের রাস্তার বরাদ্দের টাকা আত্মসাতে এমপি বরাবর এলাকা বাসীর লিখিত অভিযোগ 

১৯

সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে সম্মননা পুরস্কার পেলেন কানাইঘাট থানার ওসি মো:আমিনুল ইসলাম

২০