সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন - আলোর সকাল
নুরুজ্জামান দোয়ারাবাজার প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন

সুনামগঞ্জের জগন্নাথপুরে জোরপূর্বক চেক ও স্ট্যাম্প ছিনিয়ে নিয়ে মিথ্যা মানব পাচার মামলা দিয়ে হয়রানির অভিযোগে গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন মোছাঃ শোবি বেগম নামের এক নারী।

লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি একজন অসহায় নারী এবং তার স্বামী ইতালি প্রবাসী। আত্মীয়তার সূত্র ধরে এলাকার এলাখ মিয়া তার মেয়ের জামাই ইমরান হোসেন আদিলকে ইতালি পাঠানোর জন্য শোবি বেগমের কাছ থেকে ধার হিসেবে টাকা নেন। এ জন্য তিনি বিভিন্ন স্থান থেকে সুদে ঋণ নিয়ে মোট ১৭ লাখ টাকা প্রদান করেন বলে দাবি করেন।

অভিযোগে বলা হয়, ইমরান হোসেন আদিল ইতালি পৌঁছানোর পর পাওনা টাকা ফেরত চাইলে এলাখ মিয়া ও তার পরিবারের সদস্যরা উল্টো শত্রুতা শুরু করেন। পরে গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে এলাখ মিয়া, কাউছার মিয়া, দিলদার মিয়া ও সজুনা আক্তার খাদিজা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার সাদিপুরস্থ বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করেন শোবি বেগম।

তিনি জানান, অভিযুক্তরা ঘরের মালামাল তছনছ করে ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার তার নামে থাকা চেক বই থেকে স্বাক্ষর করা পরপর তিনটি চেক জোরপূর্বক ছিঁড়ে নিয়ে যায়। একই সঙ্গে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিতে চাপ প্রয়োগ করা হয়। স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে তাকে লোহার পাইপ, লাঠি, রড ও বৈদ্যুতিক তার দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

একপর্যায়ে প্রাণ রক্ষার্থে স্ট্যাম্পে স্বাক্ষর করতে বাধ্য হন বলে দাবি করেন শোবি বেগম। পরে অভিযুক্তরা মামলা বা বিচার চাইলে প্রাণনাশের হুমকি দেয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, ঘটনার পর গুরুতর আহত হলেও অভিযুক্তদের বাধার কারণে তিনি হাসপাতালে গিয়ে পুলিশ কেস করতে পারেননি। পরবর্তীতে অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে সুনামগঞ্জ মানব পাচার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ০৬/২০২৬।

এদিকে, ছিনতাই হওয়া চেক ও স্ট্যাম্প উদ্ধারের দাবিতে শোবি বেগম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক একটি পিটিশন মামলা দায়ের করেছেন, যার নম্বর ১৬০/২০২৬।

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, মামলায় তার দুই ভাইকে লিবিয়ায় মানুষ আটকে রেখে অর্থ আত্মসাতের অভিযোগে জড়ানো হয়েছে। তবে দীর্ঘদিন ধরে তার ভাইদের কোনো খোঁজখবর পরিবার জানে না বলেও দাবি করেন তিনি।

এছাড়া মামলার ১ নম্বর সাক্ষী মোঃ সোমন হোসেনের কাছ থেকে নেয়া ঋণের টাকা ইতোমধ্যে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিশোধ করা হয়েছে বলে দাবি করেন শোবি বেগম। তার অভিযোগ, ব্যাংক সংক্রান্ত কাগজপত্র জালিয়াতির মাধ্যমে মিথ্যা মামলায় ব্যবহার করা হয়েছে।

এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তিনি ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন মোছাঃ শোবি বেগম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে জাল জন্ম নিবন্ধন দেখিয়ে  শিশু সেজে জামিন নিল তাহিরপুরের ২২বছরের যুবক

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

১০

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১২

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৪

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৬

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৭

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৮

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৯

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

২০