চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ - আলোর সকাল
ফয়সাল আজম অপু
১৮ মে ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (১৮ মে ২০২৬) রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ৬টি পৃথক অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ এবং ১৪টি ভারতীয় গরু জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে মনোহরপুর বিওপি ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় গরুগুলো জব্দ করা হয়। এর মধ্যে মাসুদপুর বিওপি নিশিপাড়া এলাকা থেকে ১টি, জহুরপুর বিওপি খলিফারচর এলাকা থেকে ৩টি, বাখেরআলী বিওপি সোনাদিয়াচর এলাকা থেকে ৪টি, ফরিদপুর বিওপি কদমতলীচর এলাকা থেকে ৪টি এবং মনাকষা বিওপি সুন্দরপুরের কদমতলা এলাকা থেকে ২টিসহ মোট ১৪টি গরু জব্দ করে। জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, চলতি মে মাসে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত ৩৩টি ভারতীয় গরু ও ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে বিশেষ টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানির ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত জগন্নাথপুর এর কামার শিল্পীরা

সুনামগঞ্জের টগার হাওরের ডুবন্ত নলকূপ থেকে উঠছে গ্যাস

সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন

দোয়ারাবাজারে সুরমা ইউপি চেয়ারম্যানের নিরলস প্রচেষ্টায় বদলে গেছে ইউনিয়নের চিত্র

তাহিরপুরে নির্মাণাধীন যাদুকাটা সেতুর ৫ গার্ডার ভেঙে পড়ে ,বাড়ল অনিশ্চয়তা।

গজারিয়ায় মায়ের বাড়িতেই সমাহিত হলেন কারিনা কায়সার

তাহিরপুরে নির্মাণাধীন যাদুকাটা সেতুর ৫ গার্ডার ভেঙে পড়ে ,বাড়ল অনিশ্চয়তা।

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংর্ঘষে নিহত ১

ধর্মপাশায় কৃষি সম্মদ্ধি পার্টনার কংগ্রেস -২০২৬ উপলক্ষে আলোচনা সভা 

১০

ময়মনসিংহ বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

দোয়ারাবাজার পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের’র অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন।

১২

আইনজীবীদের দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত ৪, সাংবাদিককে আটকে রেখে নির্যাতন

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

১৪

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ আটক ১

১৫

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দূরপাল্লা সহ সকল বাস বন্ধ 

১৬

অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজ হওয়া যুবকের ৮দিন পর মরদেহ উদ্ধার 

১৭

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ, সওজ অফিস ঘেরাও ও সড়ক অবরোধ 

১৮

তাহিরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

১৯

আসন্ন ৪ নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন: সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জমে উঠেছে আলোচনা

২০