গোমস্তাপুরে ভুমি অফিসে মোটরসাইকেল রাখায় ৩ জনকে জরিমানা!  - আলোর সকাল
মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ
১১ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোমস্তাপুরে ভুমি অফিসে মোটরসাইকেল রাখায় ৩ জনকে জরিমানা! 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা ভুমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখার অপরাধে ৩ জন মোটরসাইকেল চালক কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলা ভুমি অফিস চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একজন ভুক্তভোগী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ভুক্তভোগী রহনপুর পৌর এলাকার তেঁতুলমোড়ের শাহআলমের ছেলে মতিউর রহমান মুঠোফোন জানান, রোববার দুপুরে উপজেলা ভুমি অফিস চত্বরে পার্কিং এলাকায় তার মোটরসাইকেল রেখে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে তার ছেলেকে আনতে যান। ফিরে এসে তিনি ওই অফিসের মুল ফটক বন্ধ দেখতে পান। পরে ভুমি অফিসের কর্মচারীরা তাকে সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমার সাথে যোগাযোগ করতে বলেন। পরে তিনি তার সাথে যোগাযোগ করলে তাকে অফিসের পার্কি জোনে মোটরসাইকেল রাখার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯০ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে তা ভাইরাল হয়। তার ফেসবুক কমেন্টে

সাফিরুল ইসলাম নামে এক ব্যক্তি মন্তব্য করেন মাননীয় ভূমি মন্ত্রী জননেতা মিজানুর রহমান মিনু এমপি চাচা আপনি বিষয়টি দেখবেন। যদিও বিষয়টি ছোট কিন্তু জনদূর্ভোগ লাঘবে আপনার সুদৃষ্টি কামনা করছি, কেউ আবার তীব্র নিন্দাও জানিয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর সহকারী কমিশনার( ভুমি) উম্মে সালমা রুমার সাথে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে

তাকে পাওয়া যায়নি। জানা গেছে অফিসের পার্কিং এলাকার গাড়ি রাখায় মোট ৩ জন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইনে ১৭০০ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান, ঘটনাটি আমি দেখছি, সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমার সাথে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

পূর্বাচল স্পেশালাইজড হাসপাতালের শেয়ার বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন!! 

শিবপুরে আশার আলো যুব সংঘের আয়োজনে জমকালো এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত –

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

বাগমারা’য় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে স্থানীয় নেতারা প্রধান শিক্ষককে হুমকি: থানায়-জিডি

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত মুন্সিগঞ্জের সব ফায়ার স্টেশন।

তাহিরপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১৮ বোতল বিদেশি মদ জব্দ, মাদক কারবারি পলাতক

জগন্নাথপুরে পলাতক আসামী “নাঈম” গ্রেপ্তার 

১০

ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক

১১

তাহিরপুরের সাংবাদিক শফিকুল ইসলাম স্বাধীনের নতুন মাইলফলক

১২

ছাতকে মোবাইল কোর্টের অভিযান ৪ প্রতিষ্ঠান-কে জরিমানা 

১৩

উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক

১৪

ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত

১৫

মৌলভীবাজার সিটি অ্যাপেক্স ক্লাবের তৃতীয় পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

১৬

কলাগাঁও ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডির নৌকা জব্দ, বিজিবির অভিযান

১৭

জগন্নাথপুরে মাদকাসক্ত যুবককে জেল-জরিমানা 

১৮

ধর্মপাশায় GEF এর অর্থায়নে NACOM কর্তৃক লোকাল এডাপটেশন প্ল্যান অব একশন (LAPA) এর ভেলিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত–

১৯

ভেড়ামারায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২১ হাজার শিশু

২০