জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক |
২ অগাস্ট ২০২৬, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। সমাবেশে দলটির নেতারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।

শনিবার (১ আগস্ট) বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেইটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ জনগণের রায় উপেক্ষা করার পর বিএনপিকে গণতান্ত্রিক দল বলা যায় না। তার ভাষ্য অনুযায়ী, গণতান্ত্রিক দল জনগণের মতামতকে সম্মান করে, কিন্তু বিএনপি তা না করে অগণতান্ত্রিক আচরণ করছে। তিনি আরও বলেন, রাজনীতি মানুষের কল্যাণে হওয়া উচিত এবং জনগণের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সরকার যদি গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে “সংসদের লড়াই রাজপথে চলে আসবে।” তিনি দাবি করেন, জনগণের রায় উপেক্ষা করা হলে সরকারও জনসমর্থন হারাবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, জুলাইয়ের চেতনাকে মুছে ফেলার যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে। তিনি সরকারের প্রতি গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল জুলাই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করা, তবে দলটি সেই পরিস্থিতি মোকাবিলা করে আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে পূরণ না হলে তা রাজপথে আদায়ের কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি তিনি সংবিধান সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, দেলাওয়ার হোসেন, আব্দুল মান্নান, মুহাম্মদ শামছুর রহমান, সৈয়দ জয়নুল আবেদীন এমপি, হাফেজ রাশেদুল ইসলাম এমপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামসহ দলের অন্যান্য নেতারা।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি পল্টন, জাতীয় প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকা প্রদক্ষিণ করে মৎস্য ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় ডাকসু ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন এবং সুযোগ পেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুর্নীতি ও অনিয়ম দূর করার প্রতিশ্রুতি দেন।

সমাবেশ ও গণমিছিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০