তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিএনপি একাদশ চ্যাম্পিয়ন - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
২৯ মে ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিএনপি একাদশ চ্যাম্পিয়ন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.5.5.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 49;

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত “ঈদ পুনর্মিলনী ও বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (সিজন-১)” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন খেলার মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ঈদের আনন্দ ভাগাভাগি, নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল ৯টায় খেলা শুরু হলে দিনভর মাঠে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

টুর্নামেন্টে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের মোট ছয়টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো— বিএনপি একাদশ, যুবদল একাদশ, ছাত্রদল একাদশ, কৃষকদল একাদশ, স্বেচ্ছাসেবকদল একাদশ এবং শ্রমিকদল একাদশ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় বিএনপি একাদশ ও যুবদল একাদশ। জমজমাট এ ফাইনাল ম্যাচে বিএনপি একাদশ ১-০ গোলের ব্যবধানে যুবদল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় যুবদল একাদশ।

আয়োজকরা জানান, মরহুম খালেদা জিয়া-এর নামে উৎসর্গীকৃত এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপির সাবেক সভাপতি হাজী নজরুল ইসলাম শাহ, যুবদলের সভাপতি মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নানু মিয়া, ছাত্রদলের সভাপতি রাখাব উদ্দিনসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় হবে।

দিনব্যাপী এ আয়োজন শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়, নেতাকর্মী ও দর্শকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সফলভাবে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

লোহাগড়ায় স্ত্রী হত্যার রহস্য উদঘাটন, ‘আত্মহত্যা’ সাজানো নাটক ফাঁস

নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় এবং ভুল স্বীকার করায় সংশ্লিষ্ট সংবাদটি প্রত্যাহার করা হয়েছে।

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার

১০

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ

১১

মুন্সিগঞ্জে বান্ধবির সাথে দেখা করার কথা বলে বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী।

১২

জগন্নাথপুর- পাগলা সড়ক মাদক পাচারের নিরাপদ রোড , ধ্বংসের পথে যুবসমাজ

১৩

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

১৪

ভেড়ামারায় মৎস্য আইনে অভিযান: ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা

১৫

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

ইয়াবাসহ আটক হওয়ায় হোয়াইক্যংয়ের যুবদল নেতা ফরিদকে দল থেকে বহিষ্কার

১৭

বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস

১৮

দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ।

১৯

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

২০